প্রথমার্ধে ইংলিশদের চমক দেখিয়ে বিরতিতে ডিআর কঙ্গো

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১০:৫২ পিএম


প্রথমার্ধে ইংলিশদের চমক দেখিয়ে বিরতিতে ডিআর কঙ্গো
ছবি: এএফপি

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল ডিআর কঙ্গো। গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় আফ্রিকার দলটি। সেখানেও চমক দেখিয়েছে তারা, প্রথমার্ধে ইংল্যান্ডের জালে বল পাঠিয়ে ইংলিশদের চাপে রেখে বিরতিতে গেছে কঙ্গো।

বুধবার (১ জুলাই) ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডে জালে গোল দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কঙ্গো।

শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলবোদ্ধাদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিল কঙ্গো।

ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কঙ্গোর তারকা ফুটবলার ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাম দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।  

আরও পড়ুন

এরপর একের পর এক আক্রমণ শাণায় ইংলিশরা। তবে চমক দেখিয়েছে কঙ্গোর গোল কিপার। হ্যারি কেইনের শট স্লাইডিং ট্যাকলে ঠেকিয়েছিলেন কঙ্গো ডিফেন্ডার। এরপর ডান উইং দিয়ে সে বলটা রিকভার করে ইংল্যান্ড। 

সেখান থেকে একটা ক্রসে বক্সের বাম পাশে ফাঁকায় বলটা পেয়ে গিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। তার জোরালো শট বক্সের ভেতর থেকে দারুণভাবে ঠেকিয়েছেন অ্যারন ওয়ান-বিসাকা।

এর মাঝেই দ্বিতীয় গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কঙ্গো। ডান পাশ থেকে ওয়ান-বিসাকার ক্রস ইংলিশদের ডিফেন্ডারের গায়ে লেগে চলে গিয়েছিল ইয়োনে উইসার কাছে। তার ফার্স্ট টাচে নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়েছিল, তবে তা বারপোস্টে লেগে চলে গেল বাইরে। হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড!

প্রথমার্ধের শেষ দিকে বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন হ্যারি কেইন। গোলরক্ষক লিওনেল এমপাসি সেটা ভালোভাবেই সামনে এগিয়ে এসে কেইনের জায়গা ছোট করে দিয়েছেন, কেইনের গায়ে লেগে বল চলে গেছে বাইরে।

তবে কেইন বক্সে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে পেনাল্টির আবেদন তুলেছিলেন তিনি। তাতে শুরুতে কান না দিলেও ভিএআর পর্যন্ত গিয়েছিলেন রেফারি। সেখানে দেখা গেল পেনাল্টি হওয়ার মতো কন্ট্যাক্ট হয়নি। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।

আরটিভি/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission