ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মেসির উপস্থিতিতেই আর্জেন্টিনাকে হারিয়েছিল নরওয়ে, জেনে নিন ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। ডার্ক হর্স তকমা নিয়ে শেষ ষোলোতে পা রেখেছে আর্লিং হাল্যান্ডের দল। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, আর এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে তারা।

এ ছাড়াও নরওয়ে যদি সেমিফাইনালের টিকিট পায় তাহলে দেখা হতে পারে আর্জেন্টিনার সঙ্গে। ফলে এক বিশ্বকাপের লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী দুই দলের বিপক্ষে সুযোগ রয়েছে হাল্যান্ডদের সামনে।

ইতোমধ্যে নরওয়ের বিপক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ড ঘাঁটতে শুরু করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর তা দেখে ব্রাজিল ভক্তদের হতাশই হতে হয়েছে।

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে ব্রাজিল কখনো জিততে পারেনি। এখন পর্যন্ত চারবারের মুখোমুখিতে নরওয়ের জয় ২টি, অন্য ২ ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার বিশ্বকাপে!

আরও পড়ুন

১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এই তথ্য জানার পর আর্জেন্টিনার সমর্থকরা যদি খুশি হয়ে থাকেন, তাহলে এখনই থেমে যান।

কারণ ইতিহাস বলছে, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি। ব্রাজিল তবু নরওয়ের বিপক্ষে ২ ম্যাচ ড্র করেছে।

কিন্তু আর্জেন্টিনা দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই হেরেছে। একটি ১৯৮৬ সালে ডিয়োগো ম্যারাডোনার নেতৃত্বে, আরেকটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে।

নরওয়ে ছাড়াও আরো ৫টি দলকে আর্জেন্টিনা কখনো হারাতে পারেনি—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

আগামী রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিজেদের ম্যাচগুলোতে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সামনে পড়বে আর্জেন্টিনা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি