ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম। ছবি: এএফপি

ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম জানিয়েছিলেন, রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত তার সেই ভবিষ্যদ্বাণী তো মিলেইনি, উল্টো নিজের দেশ ঘানাই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

শনিবার (৪ জুলাই) কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঘানা। অন্যদিকে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ফলে মেসিকে থামানোর যে ভবিষ্যদ্বাণী ঘিরে এত আলোচনা হয়েছিল, শেষ পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখা যায়নি মাঠের খেলায়।

আরও পড়ুন

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ঘানার ওপর আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। সেই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা। তবে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল কলম্বিয়া। ৫৬তম মিনিটে লুইস দিয়াজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। দুই মিনিট পর তার আরেকটি দুর্দান্ত শট দারুণভাবে রুখে দেন ঘানার গোলরক্ষক।

শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি ঘানা। ফলে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই দিবাগত রাত ২টায় (৮ জুলাই) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

এর আগে ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত নান্না কওয়াকু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এটি অবশ্য প্রথমবার নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বেও তিনি আলোচনায় এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন।

ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দাবির সঙ্গে ঘটনাটির সম্পর্ক টানার চেষ্টা করেন। তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত বোনসামের সর্বশেষ ভবিষ্যদ্বাণীও বাস্তব হয়নি। কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে, আর কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঘানাই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স