ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব জমে উঠেছে। গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২ শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে দুটি মুসলিম দেশ মরক্কো ও মিশর। দুটি দলই আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করছে।

২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। এবারও তারা শেষ ষোলোতে জায়গা করে নিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে।

শেষ ষোলোর প্রথম ম্যাচেই শনিবার (৪ জুলাই) মাঠে নামবে মরক্কো। তাদের প্রতিপক্ষ স্বাগতিক কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠা কানাডার সামনে রয়েছে আরও একটি নতুন ইতিহাস গড়ার সুযোগ।

অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর নেতৃত্বাধীন দলটি এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

মিশর-আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৭ জুলাই)। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপে এবার অংশ নিয়েছিল ১৩টি মুসলিম দেশ। তবে নকআউট পর্বের দুই ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শেষ ষোলোতে টিকে আছে মাত্র দুটি দল মরক্কো ও মিশর। এখন তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লেখা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা