উপহার হিসেবে পাওয়া ১০ লাখ ডলারের রোলেক্স ফেরত দিলো মেক্সিকান ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৬:২৮ পিএম


উপহার হিসেবে পাওয়া ১০ লাখ ডলারের রোলেক্স ফেরত দিলো মেক্সিকান ফুটবলাররা
মেক্সিকোর ফুটবলারদের জয় উদযাপন। ছবি: এএফপি

কয়েকদিন আগে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। এই সাফল্যের জন্য ম্যাচ শেষে মেক্সিকান ফুটবলারদের বিলাসবহুল রোলেক্স ঘড়ি উপহার দেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা স্টিভউইলডুইট।

তবে বিলাসবহুল রোলেক্স ঘড়ি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে মেক্সিকো ফুটবল দল। কারণ, ফিফার নৈতিকতা বিধিমালায় উপহার দেওয়া ও গ্রহণের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে।

বিধিমালার ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কেবল প্রতীকী বা সামান্য মূল্যের উপহারই দেওয়া বা গ্রহণ করা যেতে পারে।

মেক্সিকো দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে খেলোয়াড়রা ঘড়িগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন

সেখানে আরও বলা হয়, স্টিভউইলডুইট নিজের উদ্যোগেই এই উপহার দিয়েছিলেন।

স্টিভউইলডুইট নামে পরিচিত এই ইউটিউবারের আসল নাম স্টিফেন ডিলিওনার্ডিস। তার দাবি, মেক্সিকো দলের প্রতিটি খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য তিনি প্রায় ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করে রোলেক্স ঘড়ি কিনেছিলেন।

উল্লেখ্য, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission