ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টানা ছয় বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাহীন ‘হেক্সা পূরণ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ২০২৬ আসরে নেমেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন আরেকবার ভেঙে গেছে। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা ছয়টি বিশ্বকাপে শিরোপাহীন থাকার হতাশাজনক অধ্যায় পূর্ণ করল সেলেসাওরা।

সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে রোনালদো, রিভালদো ও রোনালদিনহোদের হাত ধরে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু আর একবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারেনি তারা।

২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিসের খেসারত দিতে হয় দলকে। দ্বিতীয়ার্ধে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন।

ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে সেই গোল শুধু ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি।

২০০২ সালের পর প্রতিটি বিশ্বকাপেই অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে মাঠে নেমেছে ব্রাজিল। কিন্তু ২০০৬, ২০১০, ২০১৮, ২০২২ এবং ২০২৬ এই পাঁচ আসরে কোয়ার্টার ফাইনাল বা তার আগেই বিদায় নিতে হয়েছে তাদের। আর ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয় এখনও ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে।

নরওয়ের বিপক্ষে শেষ বাঁশি বাজার পর মাঠেই ভেঙে পড়েন নেইমারসহ ব্রাজিলের ফুটবলাররা। তাদের অশ্রুসিক্ত মুখ যেন দীর্ঘ ২৪ বছরের শিরোপা-অপেক্ষায় থাকা কোটি ব্রাজিল সমর্থকের হতাশারই প্রতিচ্ছবি।

আরও পড়ুন

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন যা ব্রাজিলিয়ানদের কাছে ‘হেক্সা’ নামে পরিচিত এবারও অধরাই রয়ে গেল। সেই স্বপ্ন পূরণে এখন সেলেসাওদের অপেক্ষা করতে হবে আরও চার বছর।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও