ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

দুই পেনাল্টি, এক লাল কার্ড এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এক লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও থমাস টুখেলের শিষ্যরা দুর্দান্ত লড়াই করে জয় নিশ্চিত করে।

ম্যাচের ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও ডেকলান রাইসের দ্রুত বিল্ডআপের পর বুকায়ো সাকার বাড়ানো বল হ্যারি কেইনকে অতিক্রম করে পৌঁছে যায় জুড বেলিংহ্যামের কাছে। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।

মাত্র দুই মিনিট পর আবারও জ্বলে ওঠেন বেলিংহ্যাম। হ্যারি কেইনের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে এবং এলিয়ট অ্যান্ডারসনের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় মেক্সিকো। একটি ফ্রি-কিক থেকে প্রতিহত হওয়া বল ভলিতে জালে পাঠান জুলিয়ান কুইনোনেস। এরপর বিরতির আগে সমতাসূচক গোলের সুযোগ পেলেও রাউল হিমেনেসের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

তবে একজন কম নিয়েও ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ইউরোপের দলটি। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে হ্যারি কেইন নির্ভুল শটে ইংল্যান্ডের তৃতীয় গোল করেন।

হার না মানা মেক্সিকোও দ্রুত ম্যাচে ফিরে আসে। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে রাউল হিমেনেস গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। এরপর একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণভাগকে চাপে রাখে স্বাগতিকরা।

শেষ সময়ে মেক্সিকোর অবিরাম আক্রমণের মুখেও দৃঢ় থাকেন জর্ডান পিকফোর্ড। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ, রক্ষণভাগের আত্মত্যাগী পারফরম্যান্স এবং সংগঠিত ডিফেন্সিভ খেলার সুবাদে আর সমতায় ফিরতে পারেনি মেক্সিকো।

আরও পড়ুন

ফলে রুদ্ধশ্বাস এই ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যায় ইংল্যান্ড। অন্যদিকে নিজেদের মাঠে দুর্দান্ত লড়াই করেও শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি স্বাগতিক মেক্সিকো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ঘুষের অভিযোগে রংপুর বদলি, পাঁচ মাস পর আবারও ঢাকায় সেই সমবায় কর্মকর্তা
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’