ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলকে নিয়ে রেকদালের করা ভবিষ্যদ্বাণীই সত্যি হলো!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর আবারও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। আর এই জয়ের আগে করা সাবেক নরওয়েজিয়ান মিডফিল্ডার কিয়েতিল রেকদালের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাওয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

১৯৯৮ সালের বিশ্বকাপে রেকদালের নেওয়া শেষ মুহূর্তের পেনাল্টি থেকেই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় পেয়েছিল নরওয়ে। সেই ম্যাচটি ছিল গ্রুপ পর্বে। ২৮ বছর পর কাকতালীয়ভাবে একই ব্যবধানে ব্রাজিলকে হারাল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। তবে এবারের সাফল্য আরও বড় বিশ্বকাপের শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে দিয়েছে তারা।

ম্যাচের আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রেকদাল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, এবারও নরওয়ে ২-১ গোলেই জিতবে। নিজের ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে তিনি বলেছিলেন, নরওয়ে ২-১ গোলে জিতবে। ফুটবলে ইতিহাস বারবার ফিরে আসে। আসলে এমনটা বেশ প্রায়ই ঘটে। শেষ পর্যন্ত তার সেই ভবিষ্যদ্বাণীই বাস্তবে রূপ নেয়।

কাগজে-কলমে ম্যাচটি ছিল অসম লড়াই। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নরওয়ে। তবে অতীতের পরিসংখ্যান ছিল নরওয়ের পক্ষেই। দুই দলের আগের চার দেখায় একবারও ব্রাজিল জয় পায়নি। সর্বশেষ এই জয়ে সেই অজেয় ধারাও অক্ষুণ্ন রাখল নরওয়েজিয়ানরা।

আরও পড়ুন

রেকদালের বিশ্বাস ছিল, বর্তমান নরওয়ে দলটি ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠা দলের চেয়েও শক্তিশালী। ইউরোপের শীর্ষ লিগগুলোতে নিয়মিত খেলা বর্তমান প্রজন্মের ফুটবলারদের ওপর আস্থা রেখেই তিনি এমন মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত মাঠের ফলাফলও তার সেই বিশ্বাসের যথার্থতাই প্রমাণ করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও