ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে যে বার্তা দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি জানিয়েছে, কোনো কোচ পরিবর্তনের পরিকল্পনা নেই এবং আনচেলত্তিই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

সিবিএফের জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাজিল এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চায়। তার মতে, দলকে সফল করতে স্থিতিশীলতা ও ধৈর্যের বিকল্প নেই।

কায়েতানো বলেন, আমাদের এখন একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্র গড়ে তুলতে হবে। ধৈর্য ধরে এগোতে হবে। কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হবে। আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের শান্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নরওয়ের কাছে শেষ ষোলোর পরাজয়ের পর হতাশার কথা স্বীকার করলেও আনচেলত্তির নেতৃত্বে দলের অগ্রগতিতে সন্তুষ্ট সিবিএফ। কায়েতানোর ভাষায়, বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি ছিল প্রশংসনীয়।

তিনি বলেন, এই পরাজয়ের ধাক্কা আমরা এখনও কাটিয়ে ওঠার চেষ্টা করছি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাই ভীষণ হতাশ। তবে গত ৩৮ দিনে আমরা যেভাবে একসঙ্গে কাজ করেছি, তাতে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদন স্পষ্টভাবে দেখা গেছে।

তার দাবি, টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাজিল ধারাবাহিকভাবে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছে। তাই দল যখন ছন্দে ফিরছিল, ঠিক তখনই বিদায় নিতে হওয়ায় হতাশা আরও বেড়েছে।

কায়েতানো বলেন, আমরা বিশ্বাস করছিলাম দলটি আরও অনেক দূর যাবে। পুরো টুর্নামেন্টে উন্নতির ধারাবাহিকতা ছিল এবং অনেক সময়ই আমরা দারুণ ফুটবল খেলেছি। ফাইনালে ওঠাই ছিল আমাদের লক্ষ্য। যদিও আদর্শ প্রস্তুতির সুযোগ ছিল না, তবুও গত এক বছরে করা কাজ আমাদের আশাবাদী করেছিল।

আরও পড়ুন

উল্লেখ্য, কার্লো আনচেলত্তি ২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের অধীনে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ এবং মূল আসরে অংশ নেয়। সর্বশেষ সিবিএফের ঘোষণায় স্পষ্ট হয়েছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের পরিকল্পনা নিয়ে এগোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ব্রাজিলের স্কোয়াড থেকে ৩ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিলেন আনচেলত্তি
আসন্ন কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি
ভিনিসিউস থাকার পরও ব্রুনোকে দিয়ে পেনাল্টি নেয়ার কারণ জানালেন আনচেলত্তি
যে কারণে হাল্যান্ডকে ভয় পাচ্ছেন না আনচেলত্তি