ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্যবসার জন্য মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা: মিশর কোচ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে নাটকীয় এক ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে মিশর। ম্যাচের শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ব্যবধানে টানা তিন গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, ম্যাচটি ছিল সম্পূর্ণ কারচুপির শিকার এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থে আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা।

হোসাম হাসান বলেন, নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়ে থাকে, তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন?

তিনি আরও বলেন, ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছি। ফুটবল ন্যায্য ছিল না।

রেফারিং নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশর কোচ। তার দাবি, ম্যাচের শেষ দিকে তাদের একটি স্পষ্ট পেনাল্টি প্রাপ্য ছিল, কিন্তু রেফারি সেটি দেননি। পাশাপাশি দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর করা গোলটিও অন্যায়ভাবে বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হোসাম হাসান বলেন, আমরা পরিষ্কার একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু রেফারি সেটি দেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়, যদিও সেটি সম্পূর্ণ বৈধ ছিল।

প্রতিবাদের অংশ হিসেবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বয়কট করার ঘোষণাও দেন মিশরের এই কোচ।

তিনি বলেন, আমি এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর দেখব না। যদি ন্যায্যতা থাকে, তাহলে আমি আমার খেলোয়াড়দের বলেছি আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষেও লড়াই করতে পারি।

আরও পড়ুন

তবে হোসাম হাসানের এসব অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ