ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট: জিকো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ২-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ দিকে মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ব্যবধানে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান মিশরের ফুটবলার মোস্তফা জিকো। অশ্রুসিক্ত চোখে তিনি ম্যাচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং প্রধান রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

জিকো বলেন, বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন আর্জেন্টিনাকে। আজকের ম্যাচে রেফারিং ছিল অন্যায্য, অন্যায্য, অন্যায্য, অন্যায্য। রেফারি অন্যায় করেছেন। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম।

তিনি আরও বলেন, আমরা দুর্দান্ত খেলেছি। কিন্তু রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ম্যাচের শুরু থেকেই স্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট ছিলেন। তিনি বারবার আমাদের খেলা থামানোর চেষ্টা করেছেন এবং মাঠে দমিয়ে রাখতে চেয়েছেন।

আরও পড়ুন

তবে ম্যাচ শেষে রেফারির পারফরম্যান্স নিয়ে আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে জিকোর অভিযোগের বিষয়ে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাটকীয় এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর হৃদয়ভাঙা বিদায়ে বিশ্বকাপ মিশন শেষ হলো মিশরের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আরও পড়ুন
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির