ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘অ্যাটলাস লায়ন’খ্যাত মরক্কো। তবে ম্যাচটি শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারিদের নিয়োগ।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় ফিফা ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় পাঁচজন আর্জেন্টাইন রেফারির নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেক সমর্থক আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি তালিকার সঙ্গে তুলনা টেনে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে দায়িত্ব পালন করেন তিনজন ফরাসি ম্যাচ অফিসিয়াল। প্রধান রেফারি ছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। তার সঙ্গে প্রথম সহকারী হিসেবে ছিলেন সাইরিল মুগনিয়ের এবং দ্বিতীয় সহকারী হিসেবে মেহদি রাহমুনি। এছাড়া নরওয়ের এস্পেন ইসকাস ছিলেন চতুর্থ অফিসিয়াল এবং ইসাক বাশেভকিন ছিলেন রিজার্ভ সহকারী।

সেই ম্যাচটি ছিল দারুণ নাটকীয়। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। ম্যাচ শেষে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিশর। দেশটির ফুটবল সংশ্লিষ্টরা দাবি করেন, কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এমনকি এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে ফ্রান্স-মরক্কো ম্যাচের জন্য ঘোষিত রেফারি প্যানেলের সবাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো টেল্লো। তার দুই সহকারী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান নাভারো।

আরও পড়ুন

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টনের স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগেই রেফারি নিয়োগ নিয়ে শুরু হওয়া বিতর্ক মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি