ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে যে ইতিহাস স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লিওনেল মেসির দল।

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুইসরা। তবে ইতিহাস বলছে, আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে পরিসংখ্যান খুব একটা আশার বার্তা দিচ্ছে না তাদের।

এ পর্যন্ত দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ড এখনো আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি।

বিশ্বকাপের আসরেও আর্জেন্টিনার আধিপত্য স্পষ্ট। ১৯৬৬ বিশ্বকাপে প্রথম দেখায় ২-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তারা। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

দুই দলের ড্র হওয়া দুটি ম্যাচই ছিল প্রীতি ম্যাচে। ১৯৯০ ও ২০০৭ সালে অনুষ্ঠিত দুই ম্যাচই ১-১ গোলে শেষ হয়। এছাড়া ১৯৮০ সালে ৫-০, ১৯৮৪ সালে ২-০ এবং ২০১২ সালে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

পরিসংখ্যানেও স্পষ্ট এগিয়ে মেসির দল। সাত ম্যাচে সুইজারল্যান্ডের জালে মোট ১৫ গোল করেছে আর্জেন্টিনা, বিপরীতে সুইসরা গোল করতে পেরেছে মাত্র ৪টি।

আরও পড়ুন

তবে ফুটবলে অতীতের রেকর্ড সবসময় বর্তমানের ফল নির্ধারণ করে না। এবারের বিশ্বকাপে নকআউট পর্বের দুই ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত মুখোমুখি ইতিহাস আত্মবিশ্বাস জোগালেও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ নেই। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই ঠিক করে দেবে কে উঠবে সেমিফাইনালে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন