ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানাল মিশর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচের রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে জাতীয় দলের পাশে থাকা দেশ-বিদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ সময়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের ভেতরে ও বাইরে থাকা লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন খেলোয়াড়দের জন্য ছিল বড় অনুপ্রেরণা। তাদের মতে, জাতীয় দল সম্মান, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছে এবং মাঠে মিশরের চেতনা ও পরিচয় তুলে ধরেছে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে ব্যর্থতার বিষয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেছে ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, ম্যাচের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

ইএফএর দাবি, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞও ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন। তাদের মতে, ২০২৬ বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ মানের সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা এবং ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ঘটনাগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।

জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা ফেডারেশনের দায়িত্ব বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ইএফএ জানায়, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

সব বিতর্কের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্য, ম্যাচের ফল এখন ইতিহাসের অংশ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

আরও পড়ুন

সবশেষে সমর্থকদের উদ্দেশে ইএফএ জানায়, জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?