ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনাকে হারাতে হলে আপনাকে রেফারির সঙ্গেও লড়াই করতে হবে: মরিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

মহানাটকীয় এক ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারির একাধিক সিদ্ধান্ত এবং ভিএআরের বিতর্কিত ব্যবহার। এসব সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিশরের বাতিল হওয়া গোলটি নিয়ে। ম্যাচে মিডফিল্ডার মোস্তফা জিকোর দারুণ এক গোলে ব্যবধান ২-০ করেছিল মিশর। কিন্তু গোল উদযাপনের পর ভিএআরের হস্তক্ষেপে আগের একটি ফাউলের অভিযোগ তুলে গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা।

ফুটবল বিশ্লেষক চ্যাডউইকের মতে, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত অস্বাভাবিক। তার ভাষায়, মাঠের রেফারি যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ফাউল দেখেননি, সেখানে গোল হওয়ার পর অনেক পেছনের ঘটনা পর্যালোচনা করে গোল বাতিল করা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে, লিভারপুলের সাবেক ডিফেন্ডার ও বিশ্লেষক জেমি ক্যারাঘারও সিদ্ধান্তটির সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমি নিশ্চিত, অন্য কোনো দলের বিপক্ষে হলে এই গোল বাতিল করা হতো না। প্রিমিয়ার লিগ বা লা লিগায় এটি নিশ্চিতভাবেই গোল হিসেবে গণ্য হতো।”

সবচেয়ে কড়া মন্তব্য এসেছে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর কাছ থেকে। তিনি বলেন, আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন, তখন ২-০ গোলে এগিয়ে থাকাটাও কখনোই যথেষ্ট নয়। কারণ, আপনি মাঠের শুধু এগারো জন খেলোয়াড়কে হারানোর চেষ্টা করছেন না; আপনি বাঁশির (রেফারির) বিরুদ্ধে লড়ছেন, আপনি ভিএআর রুমের বিরুদ্ধে লড়ছেন, আপনি পুরো টুর্নামেন্টের লিখে রাখা স্ক্রিপ্টের বিরুদ্ধে লড়ছেন।

সাবেক ইংল্যান্ড তারকা অ্যালান শেয়ারারও (রেফারির সিদ্ধান্তের) এই স্পষ্ট অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন; তিনি এক্স-এ (সাবেক টুইটার) একজন বিবিসি প্রতিবেদকের পোস্টটি রিপোস্ট করে নিজের এই প্রতিক্রিয়া জানান।

ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগে মিশরের বাতিল হওয়া গোল, সম্ভাব্য একটি পেনাল্টি না দেওয়া এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর। তবে এরই মধ্যে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং ও ভিএআরের ব্যবহার আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বড় বিতর্কের জন্ম দিয়েছে।

সংশোধনী

এই প্রতিবেদনটি প্রকাশের সময় শিরোনাম করা হয়েছিল ‘দিনে দুপুরে ডাকাতি, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো’। কিন্তু তথ্য যাচাইয়ের পর ত্রুটি পাওয়ায় প্রতিবেদনটির শিরোনাম পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে এটির জন্য পাঠকদের কাছে দুঃখপ্রকাশ করছে আরটিভি অনলাইন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?