ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

যে তিন ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

২০১৪ সালের পর আবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ২০১৬ সালে এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। সেবার হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ার এই মহাযজ্ঞ আয়োজনের পরিকল্পনা আগেভাগেই শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের চিন্তা করছে বিসিবি।

মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই পরিকল্পনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পাঠিয়েছে বিসিবি। খেলা হতে পারে ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন

বিসিবির পরিচালক ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসির কাছে তিন ভেন্যুর বিস্তারিত তথ্য পাঠিয়েছে বিসিবি। কিছুদিনের মধ্যেই এসিসি ভেন্যুর চূড়ান্ত ঘোষণা দিতে পারে।

ইব্রাহিমের ভাষ্য, আমরা এসিসির কাছে তিনটি ভেন্যুর তথ্য পাঠিয়েছি। আমরা চাই খেলাটা ছড়িয়ে পড়ুক। তিনটি মাঠেই খেলা হোক। কিছুদিনের মধ্যে এটা চূড়ান্ত হতে পারে।

তিনি আরও যোগ করেন, আমরা আশাবাদী তিনটি ভেন্যুতেই খেলা আয়োজন করতে পারব। প্রতিটি ভেন্যুতে যেন অন্তত একটি হলেও ম্যাচ আয়োজন করা যায়। এশিয়া কাপ অনেক দিন পর বাংলাদেশে ফিরছে। এটা আয়োজন করতে পারা গৌরবের। এজন্য খেলাটাকে তিনটি শহরে ছড়িয়ে দিতে পারলে মানুষের কাছে পৌঁছে যাবে।

এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আতিথেয়তা দিতে আশাবাদী বিসিবি। বিসিবির বিশ্বাস, ভারত সময় মতোই বাংলাদেশে খেলতে আসবে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কাই নেই।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আছে বিসিবির। শিগগিরই ভারতের সফর নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন ভারত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের।
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রস্তুতি পর্ব শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ধাপে ধাপে জড়ো হচ্ছেন দলের খেলোয়াড়েরা।
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
এশিয়ান গেমসের দ্বিতীয় দিন সকালেই স্বস্তির খবর, কাবাডিতে পুরুষ দলের জয়
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক শুরুর প্রথম দিনটা মোটেই ভাল কাটেনি বাংলাদেশের। তবে দ্বিতীয় দিন সকালেই স্বস্তির খবর মিলেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে কাবাডি পুরুষ দল।
এশিয়ান গেমসের দ্বিতীয় দিন সকালেই স্বস্তির খবর, কাবাডিতে পুরুষ দলের জয়
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে