ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ওয়ানডেতে বড় লাফ নাহিদ রানার, মোস্তাফিজের পতন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
ওয়ানডেতে বড় লাফ নাহিদ রানার। ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ফাইফারে রোডেশিয়ানদের দেড়শ’র আগেই প্যাকেট করেছিলেন নাহিদ রানা। তারপরও জয় তুলতে পারেনি টাইগার ব্যাটাররা। তবে নিজের সাফল্যের পুরস্কার ঠিকই পেলেন নাহিদ রানা। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থান অর্জন করেছেন তিনি।

হারারেতে প্রথম ওয়ানডেতে নাহিদ একাই শিকার করেন জিম্বাবুয়ের ৬ উইকেট, তাও মাত্র ২১ রানের খরচায়। এতে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন তিনি, উঠে এসেছেন ১২তম স্থানে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা ১৯তম ও ব্লেসিং মুজারাবানি ৩৩তম স্থানে উত্থান ঘটিয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদের আগে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক ধাপ পেছালেও তিনি আছেন ৯ম স্থানে। শরিফুল ইসলাম পিছিয়েছেন ৩ ধাপ, তার বর্তমান অবস্থান ২১তম। ৪ ধাপ পিছিয়ে মোস্তাফিজুর রহমান আছেন ২৭ নম্বরে। তাসকিন আহমেদ অপরিবর্তিত- এখনও ২৮ নম্বরেই রয়েছেন।

এদিকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয় ২০তম স্থানে রয়েছেন। নাজমুল হোসেন শান্ত আছেন টাইগারদের মধ্যে দ্বিতীয় স্থানে, সার্বিকভাবে ২৯ নম্বরে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আরও পড়ুন
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা