বিশ্বকাপে যে অনন্য রেকর্ড গড়তে পারে শুধুই স্পেন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:১০ পিএম


বিশ্বকাপে যে অনন্য রেকর্ড গড়তে পারে শুধুই স্পেন!
ছবি: সংগৃহীত

চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগের অবিশ্বাস্য দৃঢ়তায় টুর্নামেন্টজুড়ে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা।

শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের গোলবার অক্ষত রাখার কীর্তিও ধরে রেখেছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং নকআউট পর্বের দুই ম্যাচ মোট পাঁচটি ম্যাচ খেলেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি লা রোহা।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বাকি সব দলই অন্তত একবার করে গোল হজম করেছে। সেই হিসেবে একমাত্র ব্যতিক্রম স্পেন। উনাই সিমনের দুর্দান্ত গোলকিপিং, সঙ্গে রক্ষণভাগের অসাধারণ সমন্বয় সব মিলিয়ে প্রতিপক্ষের আক্রমণভাগকে কার্যত নিষ্প্রভ করে রেখেছে স্প্যানিশরা।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে কোনো দলই পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়েও একটিও গোল না খাওয়ার নজির গড়তে পারেনি। ফলে স্পেন যদি তাদের বর্তমান ক্লিন শিটের ধারা ধরে রেখে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে এবং পুরো আসরে গোল না খেয়েই শিরোপা জিতে বা রানার্স-আপ হয়, তবে সেটিই হবে বিশ্বকাপ ইতিহাসের অনন্য এক রেকর্ড।

আরও পড়ুন

এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল একটাই স্পেনের এই অভেদ্য রক্ষণভাগ প্রথম ভাঙবে কোন দল, নাকি কোনো গোল না খেয়েই বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস রচনা করবে লা রোহা? সেই উত্তর মিলবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission