ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে চার তরুণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা কোয়ার্টার ফাইনালের উত্তেজনার। টুর্নামেন্টজুড়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। তবে তাদের পাশাপাশি নজর কাড়ছেন একঝাঁক তরুণ ফুটবলার, যারা নিজেদের পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন ফিফার ‘ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড’এর আলোচনায়।

লামিন ইয়ামাল (স্পেন)

স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল ইনজুরির কারণে কিছুটা সীমিত সময় খেললেও মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করছেন। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। এরপর পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এবং দলের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেলজিয়ামের বিপক্ষে শেষ আটের লড়াইয়েও স্পেনের অন্যতম বড় ভরসা এই তরুণ।

আইয়ুব বুয়াদ্দি (মরক্কো)

মরক্কোর মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি আইয়ুব বুয়াদ্দি। দুর্দান্ত ফুটবল বুদ্ধিমত্তা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ-রক্ষণে সমান দক্ষতায় তিনি দলের সাফল্যে বড় অবদান রাখছেন। শেষ ষোলোর ম্যাচে সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে তার অনবদ্য পারফরম্যান্স মরক্কোকে ঐতিহাসিক জয় এনে দেয় এবং দলকে তুলে দেয় কোয়ার্টার ফাইনালে।

ডেজিরে ডুয়ে (ফ্রান্স)

ফ্রান্সের ২১ বছর বয়সী ফরোয়ার্ড ডেজিরে ডুয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি আদায় করেন, যা থেকে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের আক্রমণে ডুয়ের দিকেই থাকবে বিশেষ নজর।

নিকো ও'রিলি (ইংল্যান্ড)

ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও'রিলি ইংল্যান্ডের রক্ষণভাগে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। দলের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার একটি শট পোস্টে লেগে ফিরে এলেও পাসিং, ট্যাকলিং এবং রক্ষণ সামলানোর দক্ষতায় তিনি ছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার।

আরও পড়ুন

বিশ্বকাপ যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে ‘ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড’ ঘিরে উত্তেজনা। লামিন ইয়ামাল, আইয়ুব বুয়াদ্দি, ডেজিরে ডুয়ে ও নিকো ও'রিলি এই চার তরুণের মধ্যে কে শেষ পর্যন্ত সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি জিতবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’-এর শিরোপা জিতেছে রাইয়ান স্পোর্টস।  শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাইয়ান স্পোর্টস। দলের অধিনায়ক ও ওপেনার মো. রনি ২১ বলে ৩৬ রান করে ভালো সূচনা এনে দেন। এরপর তানজীর মিজবাহুল হক ও তালহা জুবায়েরের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।  তানজীর ৩৪ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন। তালহা ৩৭ বলে করেন ৬৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে রাইয়ান স্পোর্টস। এনএইচটি স্পোর্টসের জায়েদ উল্লাহ ৩০ রানে ৩টি এবং সাইজিবুল আলম ৩৯ রানে ২টি উইকেট নেন। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে এনএইচটি স্পোর্টস। তবে সজিবুল আলমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি। ৩৬ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রান করেন সজিবুল। মিনহাজ সৌরভ ১৮ বলে ৩৬ এবং অধিনায়ক সাখাওয়াত সাইমন ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে এনএইচটি স্পোর্টসের ইনিংস। রাইয়ান স্পোর্টসের হয়ে তানভির ইসলাম ২৯ রানে ৩টি, শহীদুল ইসলাম ১৯ রানে ২টি এবং শাহাদাত হোসেন ৬০ রানে ২টি উইকেট নেন। ফলে ২৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাইয়ান স্পোর্টস। ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও স্মারক ক্রেস্ট তুলে দেন।বাংলাদেশ সংবাদ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রানের ইনিংসের জন্য তিনি পান ৩ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। ফাইনালের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন একই দলের তালহা জুবায়ের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তালহা জুবায়ের। পুরো আসরে তাঁর সংগ্রহ ১৮০ রান। এ স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। তিনিও পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ। অন্যদিকে, ১৩৫ রান ও ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্সআপ এনএইচটি স্পোর্টসের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফোর এইচ গ্রুপের পক্ষে এনাম আহমেদ এবং কো-স্পন্সর রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশনস, সিকো এরিনা, এনএইচটি হোল্ডিংস, চৌধুরী গ্রুপ, স্পোর্টস বাস্কেট, রিজিক ফ্যাশন ও রূপসী বাংলাসহ অংশগ্রহণকারী দলগুলোকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরটিভি/এসআর
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের