ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিতর্কের মধ্যেই বিশ্বকাপে ভিএআর ব্যবস্থায় পরিবর্তন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০২:০৯ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভিএআর বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নতুন ব্যবস্থা নিচ্ছে ফিফা। এখন থেকে শুধু কেন্দ্রীয় ভিএআর রুমেই নয়, ম্যাচের স্টেডিয়ামেও থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং রিজার্ভ ভিএআর কর্মকর্তা।

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল দিয়েই শুরু হচ্ছে এই ব্যবস্থা। বোস্টন অঞ্চলের ফক্সবরোতে ম্যাচের সময় ভিএআর হিসেবে থাকবেন উরুগুয়ের লিওদান গঞ্জালেস। রিজার্ভ ভিএআর কর্মকর্তা হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান। এখন পর্যন্ত বিশ্বকাপের ভিএআর কার্যক্রম পরিচালিত হচ্ছিল টেক্সাসের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার থেকে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামে ভিএআর কর্মকর্তাদের উপস্থিতি হবে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়াম ও ডালাসের ভিএআর সেন্টারের মধ্যে সংযোগে কোনো সমস্যা হলে প্রয়োজনীয় রিভিউ সরাসরি স্টেডিয়াম থেকেই পরিচালনা করা যাবে। এতে প্রযুক্তিগত জটিলতার ঝুঁকি কমবে বলে মনে করছে আয়োজক সংস্থা।

আরও পড়ুন

জিই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যাকআপ ব্যবস্থা মাঠের রেফারি ফাকুন্দো তেয়ো মনিটরে গিয়ে কোনো ঘটনা রিভিউ করতে চাইলে সেটিকেও সহায়তা করবে। অর্থাৎ মূল ভিএআর কার্যক্রম ডালাসকেন্দ্রিক থাকলেও জরুরি পরিস্থিতিতে স্টেডিয়াম থেকেই পর্যালোচনা চালানোর প্রস্তুতি রাখা হচ্ছে।

ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারিং দল নিয়েও আগেই আলোচনা তৈরি হয়েছে। ম্যাচের প্রধান রেফারি আর্জেন্টিনার ফাকুন্দো তেয়ো। তার সহকারী হিসেবেও থাকবেন আর্জেন্টিনার কর্মকর্তারা। আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পর ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন অফিশিয়াল নিয়োগ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রশ্ন তুলেছে।

এই প্রেক্ষাপটে ভিএআর ব্যবস্থায় ফিফার নতুন পদক্ষেপ আরও বেশি নজর কাড়ছে। তবে এটিকে সরাসরি আর্জেন্টিনা-মিশর ম্যাচের প্রতিক্রিয়া বলা ঠিক হবে না। বরং কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রযুক্তিগত নির্ভরতা, ব্যাকআপ প্রস্তুতি এবং ম্যাচ পরিচালনার ধারাবাহিকতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

সূত্র: রয়টার্স

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।  তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না। আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে! ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আরটিভি/এসআর  
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন