ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক, লিখল ‘চুরি করে জিতেছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয় ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার গড়িয়েছে সাইবার জগতেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে সাংবাদিকদের কাছে বিতর্কিত ই-মেইল পাঠানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের পর সাংবাদিকদের কাছে পাঠানো কয়েকটি ই-মেইলে দাবি করা হয়, আর্জেন্টিনা ম্যাচটি ‘চুরি করে জিতেছে’ এবং এই জয় এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের কারণে’। একই সঙ্গে ওই বার্তাগুলোতে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়।

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এএফএ জানায়, এসব ই-মেইল তাদের অনুমোদিত কোনো বার্তা নয়। সংস্থাটির দাবি, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে এবং সেখান থেকেই ভুয়া বার্তাগুলো পাঠানো হয়েছে।

এএফএ বিবৃতিতে জানায়, আমরা শনাক্ত করেছি যে আমাদের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ই-মেইল পাঠানো হয়েছে। এসব বার্তা আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই।

পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমকে সতর্ক করে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক ই-মেইল, লিংক বা ব্যক্তিগত তথ্য চাওয়ার যেকোনো অনুরোধ এড়িয়ে চলতে হবে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে দাবি করেছে, এএফএর অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ দাবির স্বাধীন কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ম্যাচের রেফারিং নিয়েও বিতর্ক অব্যাহত রয়েছে। মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তারা ফিফার কাছে সংশ্লিষ্ট ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে।

ম্যাচে শুরুতে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর। তবে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

এই নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
নাসাসহ যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বিভিন্ন সংস্থায় চীনা হ্যাকারদের হানা!
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র!
হ্যাকারদের ঠেকাতে ফেসবুকের নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন 
ইরানপন্থি হ্যাকারদের নজরদারিতে ২ হাজার ৪০০ মার্কিন সেনা