ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়ানোর ইঙ্গিত মিলেছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, তার ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে মামলা করা সম্ভব কি না, তা তারা পর্যালোচনা করছেন।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আদালত অভিযোগ গ্রহণ করলে প্যারাগুয়ের আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও আলোচনায় আসতে পারে।

বিতর্কের সূত্রপাত হয়, যখন সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একাধিক বিতর্কিত মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে তাকে "একজন জঘন্য নারী" এবং "নিজের পদের অযোগ্য" বলে মন্তব্য করেন। এরপর থেকেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এদিকে, ফ্রান্সে আমারিলার মন্তব্য ঘিরেও তদন্ত চলছে। তদন্তে দেখা হচ্ছে, তিনি জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবমাননা করেছেন কি না। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি সেলেস্তে আমারিলা। তার আইনজীবীর দাবি, সিনেটর একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও প্যারাগুয়ে জাতীয় দলের সমর্থক হিসেবে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, যা বাকস্বাধীনতার আওতায় পড়ে।

আইনি প্রক্রিয়া এগোলে এমবাপ্পেকেও প্যারাগুয়ের কর্তৃপক্ষের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হতে পারে বলে জানিয়েছেন দুয়ার্তে কাকাবেলোস।

আরও পড়ুন

এদিকে এই বিতর্ক দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট করেছেন, সিনেটর আমারিলার মন্তব্য প্যারাগুয়ের রাষ্ট্রীয় অবস্থান বা মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বিশ্বকাপের পর নতুন চক্রে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই নতুন যাত্রার শুরুতেই আর্জেন্টিনা দলে দেখা গেল বেশ কয়েকটি নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রোমান ভেগা। জেনিত সেন্ট পিটার্সবার্গের এই লেফট-ব্যাক প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি অবশ্য অন্য কারণে বিশেষ। বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। ফলে একই সময়ে একদিকে যেমন থাকবে কিংবদন্তির বিদায়ের আবেগ, অন্যদিকে শুরু হবে নতুন প্রজন্মকে যাচাইয়ের প্রক্রিয়া। আর্জেন্টিনার ফুটবলে ভেগা অবশ্য একেবারে অপরিচিত নন। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার বয়সভিত্তিক দল থেকেই নজর কাড়েন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। অংশ নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের পর বার্সেলোনা বি দলের হয়ে খেলেছেন ভেগা। এরপর ২০২৫ সালে পাড়ি জমান রাশিয়ায়। তাকে দলে নিতে প্রায় ৯০ লাখ ডলার খরচ করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। রুশ ক্লাবটি তার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে। এই চুক্তি থেকে আর্জেন্তিনোস জুনিয়র্সের নিট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেগাকে কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। এবার সিনিয়র দলে সুযোগ দিয়ে সেই পরিচিত মুখকেই বড় মঞ্চে যাচাই করতে চাইছেন স্কালোনি। নতুন চক্রে আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে অগুস্তিন জিয়াই ও হুয়ান ফোইথকে দলে ডেকেছেন স্কালোনি। ফোইথের ফেরায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি। শারীরিক সমস্যার পরও এবার তাকে দলে রেখেছেন স্কালোনি। অন্যদিকে জিয়াইকে দেখা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় লেফট-ব্যাক পজিশনে ভেগার অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে, এই পজিশনে নতুন বিকল্প তৈরির লক্ষ্যেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। টিওয়াইসি স্পোর্টসও এবারের স্কোয়াডে ভেগাকে অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মেসির বিদায়। ৩৯ বছর বয়সী এই তারকা ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। দেশের হয়ে ১২৫ গোল করে তিনি এরই মধ্যে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মনুমেন্তালে আয়োজিত সেই অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে মেসির বিদায়, অন্যদিকে নতুনদের আগমন আর্জেন্টিনার ফুটবলে প্রজন্ম বদলের এই মুহূর্ত একই মঞ্চে ধরা পড়তে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অন্যতম মুখ হতে পারেন রোমান ভেগা। এখন দেখার বিষয়, প্রথম ডাক পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারেন জেনিতের এই তরুণ লেফট-ব্যাক। আরটিভি/এসকে
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
কাজাখস্তানকে একদিনে দুইবার হারাল বাংলাদেশ
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান