ইংলিশ পরীক্ষার আগে ৩ দিন সময় পাচ্ছেন মেসিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১১:০৯ এএম


ইংলিশ পরীক্ষার আগে ৩ দিন সময় পাচ্ছেন মেসিরা
ইংলিশ পরীক্ষার আগে ৩ দিন সময় পাচ্ছেন মেসিরা। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ফলে সেমিফাইনালে কঠিন লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিরা।

আগামী ১৬ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় হবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। আগের রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সেমিতে আর্জেন্টিনাকে হারাতে পারলে ৬০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংলিশরা।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। তাতে সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়েছিল ইংলিশদের। এবার ফাইনালে পা রাখার লড়াইয়ে হ্যারি কেইনরদের মুখোমুখি হবেন মেসিরা।

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় তুলে নেন মেসিরা। শেষ ষোলোতে টুর্নামেন্টের সেরা ম্যাচটাই যেন খেলেছিল আলবিসেলেস্তেরা। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরেও সেই ম্যাচে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নেয় স্কালোনির শিষ্যরা।

নকআউটের দুই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থামে ম্যাচ। 

পরে অতিরিক্ত সময়ে সুইসদের জালে দুইবার বল গড়ায় মেসির দল। তাতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission