ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার ম্যাচে আবারও রেফারি নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ সুইস কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
আর্জেন্টিনার ম্যাচে আবারও রেফারি নিয়ে বিতর্ক। ছবি: এএফপি

চলতি বিশ্বকাপে রেফারি নিয়ে বিতর্ক যেনো থামছেই না। এবার আর্জেন্টিনার বিপক্ষে দলের সেরা তারকা ব্রিল এমবলোকে লাল কার্ড দেখোনোয় রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

রোববার (১২ জুলাই) সকাল ৭টা শুরু হওয়া ম্যাচের দশম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে ড্যান এনডয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। ঠিক এর পরপরই এমবলোর ওপর ট্যাকল করার কারণে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি।

কিন্তু ভিডিওতে দেখা যায়, পারেদেসের শরীরের স্পর্শ লাগার আগেই এমবলো ডাইভ দিয়ে পড়ে যাচ্ছিলেন। পরে ভিএআর রেফারির হস্তক্ষেপের পর মাঠের পাশের স্ক্রিনে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছে করেই ডাইভ দিয়েছেন এমবোলো।

আরও পড়ুন

বিশ্বকাপে নতুন চালু হওয়া ‘মিস্টেকেন আইডেন্টিটি’ (ভুল খেলোয়াড় শনাক্তকরণ) নিয়মে পারেদেসের কার্ড বাতিল করে এমবলোকে উল্টো হলুদ কার্ড দেওয়া হয়। এই ফরোয়ার্ড ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন।

ফলে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন এবং সুইজারল্যান্ড বাকি সময়ের জন্য ১০ জনের দলে পরিণত হয়। ১০ জন নিয়ে খেলেও সুইজারল্যান্ড ম্যাচটিকে অতিরিক্ত সময়ে টেনে নিতে সক্ষম হয়।

১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সেমিফাইনালে পৌঁছে যায় আলবিসেলেস্তেরা।

রেফারির উপর মুরাত ইয়াকিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রেফারির একটি ভুলের মাশুল দিতে হলো আমাদের। আমি আগে এই নিয়মটি সম্পর্কে জানতামই না। অত্যন্ত সাধারণ একটি পরিস্থিতিতে হলুদ কার্ড দেওয়া হলো এবং ভিএআর তাতে হস্তক্ষেপ করল। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত ছিল এবং এটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।

তিনি বলেন, রেফারি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমার দৃষ্টিতে ওটা খুবই সাধারণ ফাউল ছিল, যদি আদৌ ফাউল হয়ে থাকে। আমি জানি কর্তৃপক্ষ তাদের রেফারির পক্ষই নেবে, কিন্তু এই নিয়মটি আজ আমাদের ম্যাচটা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন এমন একটি নিয়মের কারণে আমাদের শাস্তি পেতে হলো যা আমার মতে একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা ভীষণ কষ্টদায়ক। আমরা আজ এই পরাজয় প্রাপ্য ছিলাম না। আমার চোখে আমার ছেলেরাই আসল বীর। তারা আজ বুক চিতিয়ে লড়াই করেছে। আমি তাদের নিয়ে অত্যন্ত গর্বিত।

চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার মিস্টেকেন আইডেন্টিটি প্রটোকল ব্যবহার করে কোনো হলুদ কার্ড বাতিল করা হলো। তুলনামূলকভাবে কম পরিচিত এই নিয়মটির মাধ্যমে ভিএআর হস্তক্ষেপ করতে পারেন, যদি মাঠের রেফারি ভুলবশত অন্য কোনো খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখিয়ে ফেলেন।

সুইস অধিনায়ক গ্রানিত জাকা বলেন, আমার মনে হয় এই লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ শেষে ড্রেসিংরুম পুরো শান্ত আর হতাশায় নিমজ্জিত ছিল, এই সিদ্ধান্তটি মেনে নেওয়া আমাদের জন্য সত্যিই কঠিন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি