ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা সুবিধা পেয়েছে, তবে কৃতিত্ব অস্বীকার করছি না: ফালকাও মেলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলটির এবারের যাত্রা ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক ও সমালোচনা থামছে না। অনেকের অভিযোগ, টুর্নামেন্টজুড়ে লিওনেল মেসিদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রাজিলভিত্তিক একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলেন কলম্বিয়ার সাবেক ফুটবলার ফালকাও মেলো। আলোচনায় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস ডি আলেসান্দ্রো, ব্রাজিলিয়ান ফুটবল বিশ্লেষক পাওলো নুনেস এবং ক্রীড়া সাংবাদিক আন্দ্রে রিজেক।

আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে সুবিধা পেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ফালকাও মেলো বলেন, আমার মতে, তারা অনেক সুবিধা পেয়েছে। লিওনেল মেসিকে লাল কার্ড না দেখানো ছিল বড় একটি সিদ্ধান্ত। এছাড়া মিশরের বিপক্ষে যে গোলটি ফাউলের কারণে বাতিল করা হয়, আমার মতে সেখানে ফাউল দেওয়ার প্রয়োজন ছিল না।

তবে একই সঙ্গে তিনি আর্জেন্টিনার অর্জনের প্রশংসাও করেন। তার ভাষায়, আমি আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না। তারা নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে উঠেছে। তবে এটাও সত্য, তারা কিছু সিদ্ধান্তে সুবিধা পেয়েছে।

রেফারিদের সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে এমন মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ফালকাও মেলো। তবে তিনি বলেন, যারা এমনটা বলেন, তাদের সঙ্গে পুরোপুরি একমত নই। কিন্তু এটা স্পষ্ট যে আর্জেন্টিনা কিছু সুবিধা পেয়েছে। ভাবুন তো, মেসিকে যদি দুই ম্যাচের জন্য হারাতে হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার এক খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করার ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো হয়নি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও ঘটনাটি পর্যালোচনার প্রয়োজন মনে করেননি। এই ঘটনাও নতুন করে বিতর্কের জন্ম দেয়।

আরও পড়ুন

এ প্রসঙ্গে ডি আলেসান্দ্রো বলেন, এখন বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে যে মনে হচ্ছে, ফিফাই আর্জেন্টিনাকে ফাইনালে তুলবে এবং চ্যাম্পিয়ন করবে। মেসির প্রথম ঘটনাটিতে ভিএআরের পর্যালোচনা হওয়া উচিত ছিল। তবে বাকি সিদ্ধান্তগুলো ফুটবলে প্রায়ই দেখা যায়।

সবশেষে ফালকাও মেলো আবারও জোর দিয়ে বলেন, কোনো সন্দেহ নেই, আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায়ই এই পর্যায়ে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আরও পড়ুন
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন