ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দরকষাকষির অবসান, রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫২ এএম
ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন। চুক্তির মেয়াদ শেষ দিকে চলে আসায় সাম্প্রতিক সময়ে তাকে দলে ভেড়াতে আর্সেনাল আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্নাব্যুতে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি।

বুধবার রিয়ালের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবে রাজি হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে ভিনিসিয়ুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হয়েছেন।’

২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এর পর তিন বছর আগে একবার চুক্তি বাড়ান তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিজের কাটানো আটটি মৌসুমে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ১৪টি শিরোপা। যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ।

রিয়ালের ইউরোপীয় ও ঘরোয়া সাফল্যের মূল কারিগরদের একজন ভিনিসিয়ুস। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ গোলসহ তার অ্যাসিস্ট ও অলরাউন্ড পারফরম্যান্স ছিল অনবদ্য।

আরও পড়ুন

মাদ্রিদে খেলার সময়েই ভিনিসিয়ুস একাধিক ব্যক্তিগত সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' নির্বাচিত হন। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড় হন।

পাশাপাশি তিনি ২০২৪ সালের 'ফিফা ওয়ার্ল্ড একাদশ' ও পরপর দুইবার (২০২৩ ও ২০২৪) 'ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১'-এ জায়গা করে নেন। টানা তিন মৌসুম (২০২১-২২ থেকে ২০২৩-২৪) স্থান পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা দলেও।

ব্রাজিলের হয়ে ৫৪ ম্যাচে ১৩টি গোল করা এই ফরোয়ার্ড সম্প্রতি বিশ্বকাপ মিশন শেষে প্রি-সিজন ট্রেনিং ও শারীরিক পরীক্ষার জন্য ক্লাবে যোগ দিয়েছেন। গত ১৮ মাস ধরে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত নিজের 'স্বপ্নের ক্লাবেই' দীর্ঘ সময়ের জন্য থেকে গেলেন ভিনিসিয়ুস।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
একযুগ পর তেরেসা ট্রফিতে নামছে রিয়াল মাদ্রিদ, দেখে নিন স্কোয়াড
বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’ বাতিল
১.২২ বিলিয়ন ইউরো আয়ের অনন্য রেকর্ড রিয়াল মাদ্রিদের