ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহ পর ডাচ ফুটবল রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালের দিকে তার বাসভবনের সামনের সড়ক থেকে এ রেফারির মরদেহ উদ্ধার করে দেশটির স্থানীয় পুলিশ।

এর আগে যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারের পর ডিপেরিঙ্ককে বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে পরে তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি আর এগোয়নি।

সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, ৩৮ বছর বয়সী ডিপেরিঙ্কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে তারা জানায়, এই খবরে তারা ‘স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত’। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

ডাচ সংবাদমাধ্যম দে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসের বোরকোলু শহরের কোর্টে মোলেনস্ট্রাট এলাকায় তার নিজের বাসভবনের সামনের সড়ক থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোপনীয়তার কারণে পুলিশ এ বিষয়ে আর কোনো তথ্য জানাচ্ছে না।

ডাচ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রব ডিপেরিঙ্কের মরদেহ তার বাসভবনের বাইরের সড়কে (রাস্তায়) পড়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। ডাচ আঞ্চলিক সংবাদপত্র টুবান্টিয়া ও জাতীয় দৈনিক দে ভল্কসক্রান্টের প্রতিবেদন অনুসারে, বোরকোলু শহরের ডিপেরিঙ্কের বাসভবনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে গত এপ্রিলে লন্ডনে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ফিফা ডিপেরিঙ্ককে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য মনোনীত রেফারির তালিকা থেকে বাদ দেয়।

তবে ডিপেরিঙ্ক দাবি করেছিলেন, তার বিরুদ্ধে ‘ভুল অভিযোগ’ আনা হয়েছিল এবং বিশ্বকাপে দায়িত্ব হারানোয় তিনি হতাশ। ডাচ সংবাদমাধ্যম ডে টেলেগ্রাফকে তিনি বলেছিলেন, শুরু থেকেই আমি পুলিশ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। একই সঙ্গে ফিফা, উয়েফা এবং কেএনভিবির কাছেও সব তথ্য স্বেচ্ছায় জানিয়েছি।

তিনি আরও বলেন, এই পুরো ঘটনায় কেএনভিবি যেভাবে আমাকে সমর্থন দিয়েছে এবং বিষয়টি পরিচালনা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ফিফা আমাকে আর বিশ্বকাপে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা স্বাভাবিকভাবেই আমাকে হতাশ করেছে।

আরও পড়ুন

অভিযোগের ঘটনাটি ঘটে এপ্রিলে উয়েফা কনফারেন্স লিগে ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার ম্যাচের আগে। ওই ম্যাচ পরিচালনার জন্য লন্ডনে গিয়েছিলেন ডিপেরিঙ্ক। ম্যাচ শেষে ফেরার সময় অন্য উয়েফা কর্মকর্তাদের সামনেই তাকে আটক করা হয়।

তার মৃত্যুর পর নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, তার মৃত্যুতে রেফারিং অঙ্গন একজন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সম্মানিত রেফারিকে হারাল। তার চেয়েও বড় কথা, আমরা হারালাম একজন নিষ্ঠাবান ও প্রিয় সহকর্মী।

বিবৃতিতে আরও বলা হয়, তার পরিবার, বন্ধু এবং যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই কঠিন সময়ে তাদের শক্তি ও সাহস কামনা করছি।

ডিপেরিঙ্ক ২০১২ সালে পেশাদার রেফারিং ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সাল থেকে তিনি নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে নিয়মিত ম্যাচ পরিচালনা করছিলেন। এছাড়া ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগে সর্বশেষ গত শনিবার গো অ্যাহেড ঈগলস ও অ্যাপোলো এফসির একটি প্রীতি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ