ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফ্রান্স নাকি স্পেন কে খেলবে বিশ্বকাপ ফাইনাল, জানিয়ে দিল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনালে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শিরোপার দুই শক্তিশালী দাবিদারের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার বলছে, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে ফ্রান্স। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৪৩.৯ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ২৯ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৭.১ শতাংশ। সব মিলিয়ে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.১ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি ৩৪.৬ শতাংশ। স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৮ শতাংশ।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শ্যোনকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার নতুন রেকর্ড গড়বেন।

অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে অনন্য এক কীর্তি গড়েছেন।

কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে ফ্রান্স। এবার লক্ষ্য টানা সপ্তম জয়, যা এর আগে ইউরোপের কোনো দল হিসেবে কেবল ইতালিই করতে পেরেছিল। একই সঙ্গে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগও রয়েছে দেশমের শিষ্যদের সামনে।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। আট গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। নকআউট পর্বে তার মোট ১২ গোল ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। ওসমান দেম্বেলের সঙ্গে তার দুর্দান্ত বোঝাপড়াও ফ্রান্সের বড় শক্তি।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে অন্যতম সেরা রক্ষণভাগ গড়ে তুলেছে স্পেন। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। কোয়ার্টার-ফাইনালে বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর জয়সূচক গোল স্পেনকে সেমিফাইনালে তুলেছে। টানা দুই নকআউট ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন নজিরও গড়েছেন তিনি।

২০১৮ সালের পর বড় টুর্নামেন্টে স্পেনের ধারাবাহিক পারফরম্যান্সও ঈর্ষণীয়। শেষ ২৭ ম্যাচে তাদের হার মাত্র একটি। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে হারের পর থেকে টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে লা রোহা।

বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের এটি হবে মাত্র দ্বিতীয় মুখোমুখি লড়াই। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স। তবে সাম্প্রতিক সময়ে স্পেনই এগিয়ে। সর্বশেষ ১০ দেখায় তারা জিতেছে সাতটি ম্যাচ, ড্র করেছে একটি এবং হেরেছে মাত্র দুটি। ইউরো ২০২৪-এর সেমিফাইনাল ও ২০২৫ নেশন্স লিগ দুই ম্যাচেই ফ্রান্সকে হারিয়েছে স্প্যানিশরা।

আরও পড়ুন

পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং ইতিহাস সব মিলিয়ে ফুটবল বিশ্বের নজর এখন ডালাসের এই মহারণে। সুপার কম্পিউটার ফ্রান্সকে এগিয়ে রাখলেও মাঠের ৯০ মিনিটই বলে দেবে, বিশ্বকাপ ফাইনালে কারা জায়গা করে নেবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
আরও পড়ুন
ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স