ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে অনলাইনে একটি আবেদন ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে করা ওই আবেদনে ইতোমধ্যে ৭৮ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

আজ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে এ আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে আর্জেন্টিনা পাঁচটি দলকে পরাজিত করেছে। ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে ঘিরে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সমালোচকদের অভিযোগ, একাধিক ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। বিশেষ করে গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি কঠোর ফাউলের পরও তাকে কোনো কার্ড না দেখানোয় প্রশ্ন তুলেছেন অনেক ফুটবলভক্ত।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ArgentinaOut.com নামে একটি প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় বলা হয়েছে, "ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। বিজয়ী যদি আগেই নির্ধারিত হয়ে থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিযোগিতা করার অর্থ কী? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্য দলগুলোকে সমান সুযোগ দেওয়া হোক।"

প্রচারকারীদের দাবি, এ দাবির সমর্থনে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন।

অন্যদিকে, দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ফুটবল মাঠেও বাড়তি উত্তেজনা তৈরি করে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোল দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তোলে। সেই ঐতিহাসিক ঘটনার প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।

আরও পড়ুন

উল্লেখ্য, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে করা অনলাইন আবেদনের সত্যতা, স্বাক্ষরের সংখ্যা এবং এর কোনো আনুষ্ঠানিক বা আইনি কার্যকারিতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফিফাও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য দেয়নি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি