ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যে ইঙ্গিত দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
নেইমার। ছবি: সংগৃহীত

চারটি বিশ্বকাপ খেলেও অধরা থেকে গেছে স্বপ্নের ট্রফি। ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবার অবশ্য মাঠের পারফরম্যান্স নয়, একটি আবেগঘন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত ভিডিওতে তার প্রতিক্রিয়াই নতুন করে জন্ম দিয়েছে ২০৩০ বিশ্বকাপে খেলার জল্পনা।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার, আর নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায় নেইমারের।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি আবেগঘন এআই ভিডিও। ‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন বয়সের নেইমারকে নিজের সঙ্গেই কথোপকথন করতে দেখা যায়। ভিডিওটির মূল বার্তা ছিল ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নেমে বিশ্বকাপ জয়ের আরেকটি চেষ্টা করা।

ভিডিওতে ছোট্ট নেইমার ভবিষ্যতের নেইমারকে প্রশ্ন করে, আমরা প্রথম বিশ্বকাপ কত বছর বয়সে জিতেছিলাম?

জবাবে আবেগঘন কণ্ঠে প্রাপ্তবয়স্ক নেইমার বলেন, আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু একা সেটা সম্ভব হয়নি। তাই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?

ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারের হাতে দেখা যায় ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি। তখন শিশু নেইমারের উত্তর ছিল, “হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।

ভিডিওটি প্রকাশের পর তাতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে তার এই প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে আশা ও আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ, প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার পায়।

আরও পড়ুন

নেইমারের এই আবেগঘন প্রতিক্রিয়া এখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন তুলে দিয়েছে তবে কি ২০৩০ বিশ্বকাপেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকার শেষ নাচ? যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!