বিশ্বকাপের মেগা ফাইনালে উঠতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ চারের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপর কেটে গেছে ২৪টি বছর কিন্তু বিশ্বকাপে আলবিসেলেস্তাদের বিপক্ষে মাঠে নামা হয়নি ইংলিশদের।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইতোমধ্যেই এ ম্যাচে ইংলিশদের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। গত ম্যাচ থেকে এই একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
ইংল্যান্ড একাদশ
জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।
শেষ চারের এই ম্যাচ জিতলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
আরটিভি/টিআর




