ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার জেড স্পেন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
জেড স্পেন্স। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্স। থ্রি লায়ন্সের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই রাইট-ব্যাক। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের নাটকীয় জয়ের পর মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, প্রায় দুই বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। পাশাপাশি ইউরোপ ও ইংল্যান্ডে বেড়ে ওঠা মুসলিম তরুণদের জন্য অনুপ্রেরণা হতে চান বলেও জানান তিনি।

তবে এই অর্জনের পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোয়ালে গুরুতর চোট পান স্পেন্স। চিকিৎসকদের পরামর্শে বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামেন তিনি। চোট ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও পুরো ম্যাচজুড়ে দৃঢ় রক্ষণ সামলে নরওয়ের আক্রমণভাগকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখেন এই ডিফেন্ডার।

আরও পড়ুন

ম্যাচ শেষে ইংল্যান্ড জয় নিশ্চিত করলে মাঠেই সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান স্পেন্স। তার এই আবেগঘন মুহূর্ত ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।  এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও  সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
ঘুষের অভিযোগে রংপুর বদলি, পাঁচ মাস পর আবারও ঢাকায় সেই সমবায় কর্মকর্তা
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’