ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্পেন নাকি আর্জেন্টিনা, কাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিল সিংহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে স্পেনকে বেছে নিয়েছে থাইল্যান্ডের খন কায়েন চিড়িয়াখানার সাদা সিংহ ‘বয়’। একই সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফ্রান্স জয় পাবে বলেও ইঙ্গিত দিয়েছে প্রাণীটি। খবর ব্যাংকক পোস্ট।

সম্প্রতি খন কায়েন চিড়িয়াখানায় এ উপলক্ষে একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়। চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুনের তত্ত্বাবধানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জাতীয় পতাকার নিচে সিংহটির প্রিয় খাবার শূকরের মাংস ঝুলিয়ে রাখা হয়। এরপর ‘বয়’-কে স্বাধীনভাবে খাবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ম্যাচের জন্য একই প্রক্রিয়া তিনবার অনুসরণ করা হয়। তিন দফার মধ্যে কোনো একটি দলের পতাকার নিচের খাবার যদি সিংহটি অন্তত দুইবার বেছে নেয়, সেটিকেই তার ‘পূর্বাভাস’ হিসেবে ধরা হয়।

এই পদ্ধতিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ক্ষেত্রে ‘বয়’ দুইবারই ফ্রান্সের পতাকার নিচের খাবার নির্বাচন করে। ফলে কর্তৃপক্ষের মতে, সিংহটির পূর্বাভাস অনুযায়ী ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করবে ফ্রান্স।

অন্যদিকে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সম্ভাব্য ফাইনালের ক্ষেত্রেও ‘বয়’ দুইবার স্পেনের পতাকার নিচের খাবার বেছে নেয়। এর ভিত্তিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করছে, সিংহটির ‘পূর্বাভাস’ অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, এর আগে সেমিফাইনালের দুই ম্যাচের ফলও সঠিকভাবে অনুমান করেছিল ‘বয়’। সে স্পেন ও আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার ইঙ্গিত দিয়েছিল এবং পরে সেই ফলই বাস্তবে ঘটে। এ কারণে স্থানীয় দর্শনার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে সিংহটিকে ঘিরে আগ্রহ ও কৌতূহল বেড়েছে।

তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি কোনো বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী বা ম্যাচের আনুষ্ঠানিক ফল নির্ধারণের দাবি নয়। পরিচালক থিপাওয়াদি কিত্তিখুন বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সিংহটির স্বাভাবিক আচরণ, চলাফেরা, খাবার অনুসন্ধান, ব্যায়াম এবং ইন্দ্রিয় ব্যবহারের সুযোগ বাড়িয়ে তার মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এই কার্যক্রমের সঙ্গে জুয়া বা বাজি ধরার কোনো সম্পর্ক নেই। বরং প্রাণীকল্যাণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং পর্যটনকে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন

উল্লেখ্য, প্রাণীর আচরণের ভিত্তিতে করা এ ধরনের নির্বাচন কেবল প্রতীকী ও বিনোদনমূলক। এর সঙ্গে বিশ্বকাপের প্রকৃত ফলাফলের কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আরও পড়ুন
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি