ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের সঙ্গে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও ঘরে তুলেছে ইংল্যান্ড। ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ফিফার কাছ থেকে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে থ্রি লায়ন্সরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫৬ কোটি টাকা।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, ফ্রান্সের তুলনায় অতিরিক্ত ২০ লাখ ডলার বেশি পেয়েছে ইংল্যান্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটেই ডেকলান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৯তম মিনিটে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৭ মিনিটে বুকায়ো সাকা তৃতীয় গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।

প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। ৫৪ মিনিটে বারকোলা এবং ৬৬ মিনিটে আবারও এমবাপ্পের গোলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

তবে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা এবং ইংল্যান্ডকে ৫-৪ ব্যবধানে এগিয়ে দেন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জুড বেলিংহাম ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন। অন্যদিকে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে উসমান ডেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৬-৪ গোলের নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছিল ইংল্যান্ডের। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শেষ করেছে সান্ত্বনার জয়, ব্রোঞ্জ পদক এবং প্রায় ৩৫৬ কোটি টাকার প্রাইজমানি নিয়ে।

আরও পড়ুন

এদিকে স্পেনের কাছে সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজিত হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ফ্রান্স। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করল ইংল্যান্ড। প্রায় ৬০ বছর পর তৃতীয় স্থান অর্জন করে নতুন ইতিহাস গড়ল থ্রি লায়ন্সরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের