ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের সঙ্গে তোলা একটি দলীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন আবেগঘন বার্তা।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে ইনস্টাগ্রামে পুরো দলের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে মেসি লিখেছেন, ফলাফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস সৃষ্টি করেছে, যা কখনও মুছে ফেলা যাবে না।

নিজের বার্তায় মেসি বলেন, দীর্ঘ এই যাত্রায় শুধু শিরোপা নয়, বরং সতীর্থদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়াই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। কঠিন সময়ে একসঙ্গে ঘুরে দাঁড়ানো, প্রতিদিন লড়াই করা এবং দল হিসেবে বেড়ে ওঠার অভিজ্ঞতাই তার কাছে সবচেয়ে মূল্যবান।

তিনি আরও লেখেন, আমার প্রতিটি সতীর্থকে, কোচিং স্টাফকে এবং জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখতে প্রতিদিন যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনও ভুলব না এবং কেউ সেটি মুছেও ফেলতে পারবে না। ভামোস আর্জেন্টিনা!

ফাইনালের আগের রাতে তোলা দলীয় ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি, সহায়ক কর্মী এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলের অন্য ফুটবলাররাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেছেন।

৩৯ বছর বয়সী মেসি যৌথভাবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। অনেকের ধারণা, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তাই তার এই আবেগঘন বার্তাকে সম্ভাব্য বিদায়ের ইঙ্গিত হিসেবেও দেখছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে, আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ