ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপজয়ীদের কেন দেওয়া হয় নকল ট্রফি, জানুন আসল রহস্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। চার বছর পরপর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন দেখে বিশ্বের সেরা দলগুলো। তবে বিশ্বকাপ ট্রফি ঘিরে একটি প্রশ্ন বহুদিনের চ্যাম্পিয়ন দল কি সত্যিই আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারে?

উত্তর হলো, না। বিশ্বকাপজয়ী দল মাঠে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসল ট্রফি হাতে তুলে উদযাপন করলেও পরে সেটি ফিফার কাছে ফিরিয়ে দিতে হয়। এরপর বিজয়ী দেশের নাম খোদাই করা সোনা-প্রলেপ দেওয়া ব্রোঞ্জ-অ্যালয়ের (পিতল) একটি হুবহু রেপ্লিকা ট্রফি তাদের স্থায়ীভাবে দেওয়া হয়।

কেন আসল ট্রফি ফিরিয়ে নেওয়া হয়

আসল বিশ্বকাপ ট্রফিটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর ঐতিহাসিক ও আর্থিক মূল্য অত্যন্ত বেশি। নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রফিটি কোনো দেশের কাছে স্থায়ীভাবে রাখা হয় না। বিশ্বকাপ শেষে এটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। তবে বিশ্বকাপ চলাকালে কিংবা বিশেষ প্রদর্শনীতে ট্রফিটি প্রদর্শনের জন্য বাইরে আনা হয়।

জুল রিমে ট্রফির ইতিহাস

বর্তমান ট্রফির আগে বিশ্বকাপে দেওয়া হতো 'জুল রিমে ট্রফি'। ফরাসি ভাস্কর আবেল লাফ্লুরের নকশায় তৈরি এই ট্রফিতে প্রাচীন গ্রিক বিজয়ের দেবী 'নাইকি'-র অবয়ব ছিল। ট্রফিটি ছিল ৩৫ সেন্টিমিটার উঁচু এবং ওজন ছিল ৩.৮ কেজি।

সেই সময়ের নিয়ম অনুযায়ী, কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে ট্রফিটি স্থায়ীভাবে তাদের হয়ে যেত। ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে ব্রাজিল জুল রিমে ট্রফির স্থায়ী মালিকানা পায়।

দুইবার চুরি হয়েছিল জুল রিমে ট্রফি

জুল রিমে ট্রফির ইতিহাসে দুটি চুরির ঘটনা রয়েছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের আগে প্রদর্শনীর সময় ট্রফিটি চুরি হয়ে যায়। পরে দক্ষিণ লন্ডনের একটি ঝোপের নিচে 'পিকলস' নামের একটি কুকুর সেটি খুঁজে পায়।

দ্বিতীয়বার ১৯৮৩ সালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর থেকে ট্রফিটি চুরি হয়। সেটি আর কখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয়, ট্রফিটি গলিয়ে ফেলা হয়েছিল।

বর্তমান ট্রফির যাত্রা

জুল রিমে ট্রফির পরিবর্তে ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি চালু হয়। ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগার নকশায় তৈরি ট্রফিটি নির্মাণ করে ইতালির জিডিই বার্টোনি।

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার এবং ওজন ৬.২ কেজি। এতে দুজন মানুষের হাতে পৃথিবীকে উঁচিয়ে ধরার প্রতীকী অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

বর্তমান ট্রফি যুগে জার্মানি, আর্জেন্টিনা, ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। তবে যে দলই শিরোপা জিতুক না কেন, আসল ট্রফিটি কখনোই তাদের স্থায়ীভাবে দেওয়া হয় না। বিশ্বকাপজয়ীদের হাতে শেষ পর্যন্ত ওঠে ইতিহাসের সেই ট্রফির নিখুঁত রেপ্লিকাই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
আরও পড়ুন
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
ট্রফি চোরের অপবাদ নিয়ে মাঠ ছাড়লেন নাকভি
একযুগ পর তেরেসা ট্রফিতে নামছে রিয়াল মাদ্রিদ, দেখে নিন স্কোয়াড
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য