ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন।

ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়।

ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন।

ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত।

ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়।


সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
আরও পড়ুন
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো