ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রোনালদো

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ ম্যাছ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, লুইস দে লা ফুয়েন্তের স্পেন বেশ সহজেই শিরোপা জিততে যাচ্ছে।

টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স ও স্পেনকে নিজের ফেভারিট মেনে আসা রোনালদো বলেন, ‘আমি মনে করি স্পেনই ম্যাচটা জিতবে এবং বেশ সহজেই। শুরু থেকেই ওরা এবং ফ্রান্স আমার ফেভারিট ছিল। স্পেন অসাধারণ ফুটবল খেলছে। এটা ওদের ডিএনএ-তে আছে। সেই ছোটবেলা থেকেই ওরা এই দর্শনে খেলে বড় হয়েছে।’

স্পেনকে পরিষ্কার এগিয়ে রাখলেও, আর্জেন্টিনার চরিত্র এবং মাঠের ব্যক্তিত্বকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। শিরোপার লড়াইয়ে আলবিসেলেস্তেরা যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তা মনে করিয়ে দিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক।

আরও পড়ুন

চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের পথচলার প্রশংসা করে ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ একটা সময় পার করেছে। তারা এমন এক দল, যারা যে কোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠার এক অবিশ্বাস্য মানসিকতা দেখায়। তাদের ভেতরের এই সত্যিকারের লড়াকু মনোভাব আসলেই ভীষণ সুন্দর।’

আলবিসেলেস্তেদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করলেও স্পেনের হাই-পজিশন ফুটবলের সামনে তা টিকবে না বলে দাবি তার। রোনালদো বলেন, ‘তবে স্পেন দলটা একদম নিখুঁতভাবে তৈরি। মাঠের প্রতিটি মুহূর্তে, ঠিক কোন সময়ে কী করতে হবে—সেটা ওদের খুব ভালো করেই জানা আছে।’

আজ দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের এই মঞ্চে নামার আগে দুই দলের সামনেই রয়েছে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যদি আজ জিততে পারে, তবে ১৯৫৮ ও ১৯৬২ সালের পেলের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। অন্যদিকে, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি জিতবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন