ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে বাজিমাত, বাজারমূল্যে ১০ গুণ বাড়ল ভোজিনহার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
ভোজিনহা।ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি শুধু প্রশংসাই কুড়াননি, বিশ্বকাপ শেষে তার বাজারমূল্যও বেড়েছে প্রায় ১০ গুণ।

পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ভোজিনহা। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো। টুর্নামেন্ট শেষে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে, যা এবারের বিশ্বকাপ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধিগুলোর একটি।

বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিযানে দলের অন্যতম ভরসার নাম ছিলেন ভোজিনহা। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে দলের গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষেও অসাধারণ কিছু সেভ করে ম্যাচে কেপ ভার্দেকে লড়াইয়ে রাখেন।

যদিও অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে, তবুও ভোজিনহার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে ফুটবলবিশ্বে।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানিয়েছে, ফ্রি এজেন্ট এই গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহী চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। ক্লাবটি ভোজিনহার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে পারে।

আরও পড়ুন

৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখা ভোজিনহা চলতি দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হয়ে উঠেছেন। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন ক্লাব হয় তার নতুন ঠিকানা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ