ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জার্মানির দায়িত্ব পেয়েই পদত্যাগের হুমকি দিলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
প্রথম সংবাদ সম্মেলনে ক্লপ। ছবি: এএফপি

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ৫৯ বছর বয়সী ক্লপের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৪ সালে লিভারপুলকে বিদায় জানানো ক্লপ ডাগআউটে ফেরার আগেই যেন চেনা মেজাজে। লিভারপুলের সাবেক কিংবদন্তি কোচ দল পুনর্গঠনের ছক বা ট্যাকটিক্সের চেয়েও প্রথম সংবাদ সম্মেলনে ঝড় তুলেছেন বিস্ফোরক এক হুঁশিয়ারি দিয়ে।

শুক্রবার (২৪ জুলাই) প্রথম সংবাদ সম্মেলনে ক্লপ সাফ জানিয়ে দিয়েছেন—পরিবারের ব্যক্তিগত জীবনে মিডিয়া বেশি নাক গলালে কিংবা সীমানা পার করলে কোনো রকম দ্বিতীয়বার না ভেবে তাৎক্ষণিক পদত্যাগ করবেন তিনি।

আরও পড়ুন

ক্লপ স্পষ্ট ভাষায় বলেন, আপনারা যদি সীমা লঙ্ঘন করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি কাজ ছেড়ে চলে যাব। স্রেফ মুখ ফিরিয়ে নেব। আমি জানি আরও কিছু দেশ আছে যেখানে জাতীয় দলের কোচদের এর চেয়েও বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।

তিনি বলেন, আমি এই কাজটাকে ভালোবাসি, তবে প্রয়োজন মনে করলে যেকোনো মুহূর্তে সরে দাঁড়াতেও বিন্দুমাত্র দ্বিধা করব না।

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে অভাবনীয় হারের পর সম্প্রতি পদত্যাগ করেন জুলিয়ান নাগেলসমান। তার স্থলাভিষিক্ত হিসেবে ক্লপকে চার বছরের চুক্তিতে নিয়োগ দেয় জার্মানি।

চুক্তির মেয়াদ নিয়ে ক্লপ বলেন, জাতীয় দলের পর্ব শেষ হওয়ার পর ইয়ুর্গেন ক্লপের আর নতুন করে কোনো কোচিং ক্যারিয়ার থাকবে না। কোচ হিসেবে এটিই আমার ফুটবল ক্যারিয়ারের চূড়ান্ত চূড়া ও সর্বোচ্চ ধাপ। নিজের ভেতরের সবটুকু উজাড় করে দেব আমি।

২০২৪ সালের গ্রীষ্মে ‘মানসিক শক্তির ঘাটতি’-র অজুহাতে লিভারপুলের ৯ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টেনেছিলেন ক্লপ। তারপর এটিই হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম কোনো ডাগআউট মিশন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত