ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচের তালিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে শুধু খেলোয়াড়রাই নন, কোচরাও এখন পাচ্ছেন আকাশছোঁয়া পারিশ্রমিক। ক্লাবের সাফল্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শিরোপা জয়ের লক্ষ্য পূরণে বিশ্বের সেরা কোচদের জন্য ব্যয় করতে পিছপা হচ্ছে না বড় বড় ক্লাবগুলো।

২০২৬ সালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবল কোচদের তালিকায় চমক দেখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালের প্রধান কোচ সিমোন ইনজাগি। তিনি পেছনে ফেলেছেন ডিয়েগো সিমিওনে, মিকেল আর্তেতা ও হোসে মরিনহোর মতো তারকা কোচদের।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ কোচ

১. সিমোন ইনজাগি (আল-হিলাল)

বার্ষিক বেতন: ২২.৫ মিলিয়ন পাউন্ড

ইন্টার মিলান ছেড়ে আল-হিলালে যোগ দেওয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচে পরিণত হন ইনজাগি। তিনি প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ ৫৪ হাজার পাউন্ড আয় করেন। তবে এত বড় বেতন পেলেও সর্বশেষ সৌদি প্রো লিগে তার দল রানার্সআপ হয়েই মৌসুম শেষ করেছে।

২. ডিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

বার্ষিক বেতন: ২০.৩ মিলিয়ন পাউন্ড

২০১১ সাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের দায়িত্বে থাকা সিমিওনে বিশ্বের দীর্ঘদিন ধরে একই ক্লাবের দায়িত্ব পালন করা সফল কোচদের একজন। তার অধীনে দলটি নিয়মিত লা লিগার শিরোপা লড়াইয়ে থাকে।

৩. মিকেল আর্তেতা (আর্সেনাল)

বার্ষিক বেতন: ১৫ মিলিয়ন পাউন্ড

নতুন চুক্তির মাধ্যমে আর্তেতা বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোচে পরিণত হয়েছেন। ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

৪. অলিভার গ্লাসনার (নটিংহাম ফরেস্ট)

বার্ষিক বেতন: ১৩ মিলিয়ন পাউন্ড

ক্রিস্টাল প্যালেসে সফল সময় কাটানোর পর নটিংহাম ফরেস্টে যোগ দেন গ্লাসনার। বড় অঙ্কের বেতনই তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

৫. জাবি আলোনসো (চেলসি)

বার্ষিক বেতন: ১১.৩ মিলিয়ন পাউন্ড

চেলসির নতুন প্রকল্পের নেতৃত্ব দিতে বড় অঙ্কের চুক্তিতে যোগ দিয়েছেন জাবি আলোনসো। ক্লাবের বিশাল বিনিয়োগের সুফল এনে দেওয়ার দায়িত্ব এখন তার কাঁধে।

৬. হোসে মরিনহো (রিয়াল মাদ্রিদ)

বার্ষিক বেতন: ১০.৩ মিলিয়ন পাউন্ড

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় ফিরে আবারও আলোচনায় এসেছেন মরিনহো। অভিজ্ঞ এই কোচের ওপর ক্লাবের প্রত্যাশাও অনেক বেশি।

৭. লুইস এনরিকে (পিএসজি)

বার্ষিক বেতন: ১০.৩ মিলিয়ন পাউন্ড

পিএসজিকে ধারাবাহিক সাফল্য এনে দেওয়ার পরও ইউরোপের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া কোচদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন এনরিকে।

৮. আন্দোনি ইরাওলা (লিভারপুল)

বার্ষিক বেতন: ১০.৩ মিলিয়ন পাউন্ড

বোর্নমাউথে সফল সময় কাটিয়ে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন ইরাওলা। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী কোচে পরিণত হয়েছেন।

৯. লুসিয়ানো স্পালেত্তি (জুভেন্টাস)

বার্ষিক বেতন: ৯.৭ মিলিয়ন পাউন্ড

জুভেন্টাসের হারানো গৌরব ফিরিয়ে আনতে স্পালেত্তির ওপর ভরসা রেখেছে ইতালিয়ান ক্লাবটি। সামনে রয়েছে দলকে আবারও ইউরোপের সেরা প্রতিযোগিতায় ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

১০. ম্যাথিয়াস ইয়াইসলে (আল-আহলি)

বার্ষিক বেতন: ৯.৬ মিলিয়ন পাউন্ড

মাত্র ৩৮ বছর বয়সেই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোচদের তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়াইসলে। রেড বুল সালজবুর্গে সফলতার পর আল-আহলিতে গিয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বোচ্চ বেতন পাওয়া ১০ কোচের তালিকা

১. সিমোন ইনজাগি (আল-হিলাল) – ২২.৫ মিলিয়ন পাউন্ড
২. ডিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ) – ২০.৩ মিলিয়ন পাউন্ড
৩. মিকেল আর্তেতা (আর্সেনাল) – ১৫ মিলিয়ন পাউন্ড
৪. অলিভার গ্লাসনার (নটিংহাম ফরেস্ট) – ১৩ মিলিয়ন পাউন্ড
৫. জাবি আলোনসো (চেলসি) – ১১.৩ মিলিয়ন পাউন্ড
৬. হোসে মরিনহো (রিয়াল মাদ্রিদ) – ১০.৩ মিলিয়ন পাউন্ড
৭. লুইস এনরিকে (পিএসজি) – ১০.৩ মিলিয়ন পাউন্ড
৮. আন্দোনি ইরাওলা (লিভারপুল) – ১০.৩ মিলিয়ন পাউন্ড
৯. লুসিয়ানো স্পালেত্তি (জুভেন্টাস) – ৯.৭ মিলিয়ন পাউন্ড
১০. ম্যাথিয়াস ইয়াইসলে (আল-আহলি) – ৯.৬ মিলিয়ন পাউন্ড

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
আরও পড়ুন
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত