ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পদত্যাগ করলেন মালদিনি ও লিওনার্দো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি: সংগৃহীত

ইতালির জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা শুরুর মাত্র দুই সপ্তাহের মাথায় পদত্যাগ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা, ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। তাদের একযোগে পদত্যাগে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর আগে ইতালির ক্রীড়া প্রশাসক জিওভান্নি মালাগোর উদ্যোগে জাতীয় দলের টেকনিক্যাল কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প ‘ক্লাব ইতালি’র দায়িত্বও দেওয়া হয়েছিল মালদিনির ওপর।

দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বমানের একজন প্রধান কোচ খুঁজতে কাজ শুরু করেন মালদিনি ও লিওনার্দো। প্রথমে তারা কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। তবে সেই উদ্যোগ সফল হয়নি। এরপর পেপ গার্দিওলার সঙ্গেও যোগাযোগ করা হলেও ইতালির দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি তিনি।

পরে মালদিনি তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আন্দ্রেয়া পিরলোকে প্রধান কোচ করার পরিকল্পনা এগিয়ে নেন। মালদিনির বিশ্বাস ছিল, জাতীয় দলের জন্য যে নতুন টেকনিক্যাল প্রকল্প তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তার সঙ্গে পিরলোর ফুটবল দর্শনের যথেষ্ট মিল রয়েছে।

তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর সঙ্গে পিরলোর স্পনসরশিপ চুক্তিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আপত্তি ওঠে। ফলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তার নিয়োগ অনুমোদন দেয়নি। এ ঘটনায় সভাপতি মালাগোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ার অভিযোগে মালদিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

সোমবার কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে বিকল্প কোচ নিয়েও আলোচনা হয়। লিওনার্দো ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে থিয়াগো মোত্তার নাম প্রস্তাব করেন। কিন্তু সেই প্রস্তাবও গৃহীত হয়নি। এরপরই মালদিনি ও লিওনার্দো একযোগে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

তাদের বিদায়ে ইতালির জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন নতুন করে উপযুক্ত প্রার্থী খুঁজতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে। একই সঙ্গে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নতুন টেকনিক্যাল প্রকল্পের বাস্তবায়নও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আরও পড়ুন
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ করলেন মিষ্টি