আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৮:৩০ এএম


আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে করা সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাবরালের এই গোলই জিতেছে ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার।

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৩তম মিনিটে গোলটি করেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী লেফট ব্যাক কাবরাল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে তিনি আর্জেন্টিনার জালে বল জড়ান। তার এই অসাধারণ গোলে ম্যাচে ২-২ সমতা ফেরে কেপ ভার্দে। তবে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় আফ্রিকার দলটি। 

গোল করার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কাবরাল বলেন, প্রতিপক্ষকে কাটিয়ে ফাঁকা জায়গা দেখেই তিনি শট নেওয়ার সিদ্ধান্ত নেন। বলটি যখন গোলের ওপরের কোণের দিকে উড়ে যাচ্ছিল, তখন তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না কী করে এমন একটি গোল করেছেন। সতীর্থদের উচ্ছ্বাস আর বিস্ময় দেখে তখনই তিনি গোলটির বিশেষত্ব উপলব্ধি করেন।

বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পাওয়ার পথে কাবরাল পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের গোলকে, যা দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থান পেয়েছে হাইতির উইলসন ইসিডরের গোল।

আরও পড়ুন

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের হয়ে স্মরণীয় এই গোল করে কাবরাল শুধু নিজের নামই ইতিহাসে লেখাননি, দেশের ফুটবল ইতিহাসেও যুক্ত করেছেন নতুন এক গৌরবগাথা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission