সাকিবকে টপকে শীর্ষে পরীমণি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৫:৩৪ পিএম


সাকিবকে টপকে শীর্ষে পরীমণি
সাকিবকে টপকে শীর্ষে পরীমণি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টাবয় খ্যাত সাকিব আল হাসানকে ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থাকা অভিনেত্রী পরীমণি। ফেসবুক অনুসারীর সংখ্যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়িয়ে গেছেন তিনি।

বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে দেশের তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

এর আগে কয়েক দফা ফলোয়ার সংখ্যার দৌড়ে সাকিব ও পরীমণির মধ্যে প্রতিযোগিতা দেখা যায়। বিশেষ করে ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে সেই ব্যবধান উল্টে দিয়েছেন পরীমণি।

আরও পড়ুন

পরীমণির ফেসবুক পেজে অনুসারীদের সক্রিয় উপস্থিতিও চোখে পড়ার মতো। কয়েক দিন আগে কন্যা সন্তানের একটি ভিডিও পোস্ট করে তিনি প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পেয়েছেন। 

এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করলে সেটিতে সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন আসে। এ ছাড়া তার প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি হয়েছে।

১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকা সত্ত্বেও পরীমণি নিজে মাত্র সাতজনকে ফলো করেন। তবে তারা কারা, তা তিনি প্রকাশ্যে দেখার সুযোগ রাখেননি।

অন্যদিকে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমণি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় ব্যয় করছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন। 

গত দেড় বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেসব প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission