যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৪:৫১ পিএম


যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডি। ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাই এখন পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নিয়েছে। শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে প্রথমবারের মতো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে এই অভিযোগগুলো সংশ্লিষ্ট।

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত, তিনি ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

দ্বিতীয়ত, অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। তৃতীয়ত, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দিয়েছেন।

এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission