ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বদলে যাচ্ছে হিসাব, অ্যাথলেটিকোর গোপন অনুশীলনে আলভারেজ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম
হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি

বিশ্বকাপের পর থেকে গুঞ্জন চলছে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন হুলিয়ান আলভারেজ। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে বলেও খবর প্রকাশ হয়েছে আন্তজার্তিক গণমাধ্যমগুলোতে। এসবের মাঝেই অ্যাথলেটিকো মাদ্রিদের গোপন অনুশীলনে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে, অ্যাথলেটিকো খেলোয়াড়দের জন্য তৈরি বিশেষায়িত (পার্সোনালাইজড) অনুশীলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বর্তমানে স্পেনের ইবিজা দ্বীপে ছুটিতে রয়েছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে ছুটি কাটানোর পাশাপাশি গত ১ আগস্ট থেকেই তিনি অ্যাথলেটিকোর কোচিং স্টাফের দেওয়া নির্দেশনা মেনে ব্যক্তিগত ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০ আগস্ট ক্লাবের মূল অনুশীলনে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষকে ক্লাব ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভারেজ।

তবে অ্যাথলেটিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা লিগার প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবের সঙ্গে তারা এ বিষয়ে কোনো আলোচনায় বসবে না। গুঞ্জন সত্ত্বেও এই তারকাকে যেকোনো মূল্যে দলে রেখে দিতে অনড় মাদ্রিদের ক্লাবটি।

আলভারেজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, ক্লাবের দেওয়া ব্যক্তিগত ট্রেনিং প্রোগ্রাম শুরু করার বিষয়টি ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে স্পষ্ট যে, জোর করে ক্লাব ছাড়ার কোনো অনৈতিক পথ না বেছে বরং পেশাদার বজায় রেখেই নির্ধারিত সূচি অনুযায়ী দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অ্যাথলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ আশা করছে, আর্জেন্টিনা জাতীয় দলের এই ফরোয়ার্ড তার পেশাদারিত্ব বজায় রাখবেন। তবে গুঞ্জন রয়েছে, চলতি দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে দেশের বাইরের কোনো বড় ক্লাব থেকে বিশাল কোনো প্রস্তাব এলে সমীকরণ বদলে যেতেও পারে।

উল্লেখ্য, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া আলভারেজ এখনও চুক্তিবদ্ধ। ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকলেও, শেষ পর্যন্ত ক্লাবে থেকে গেলে দিয়েগো সিমিওনের মূল পরিকল্পনা এবং আগামী মৌসুমের কৌশলে তিনিই থাকবেন প্রধান ভূমিকায়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আলভারেজকে ছাড়াই দল ঘোষণা অ্যাথলেটিকোর, ঘটনা কী
লাউতারোকে পেতে ইন্টারের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
আলভারেজকে দলে টানতে বার্সেলোনার নতুন কৌশল 
রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ