সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৬:১১ পিএম


সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি
আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

নতুন করে ৩৭ জন আম্পায়ার, ৮ জন ম্যাচ রেফারি, ১ জন কোচ ও ৮ জন স্কোরারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এই লম্বা তালিকায় নেই আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিসিবি।
 
মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতিতে সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে জানানো হয়েছে, সৈকত পূর্বে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মূল চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হলেও পরবর্তীতে তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির নবায়ন করা হয়নি।

আরও পড়ুন

বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বজুড়ে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের নিজস্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে রাখার বাধ্যকতা নেই। কারণ, আন্তর্জাতিক ব্যস্ততার জন্য বোর্ডের স্থানীয় সূচিতে তাদের পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিসিবিতেও একই কারণে সৈকতের চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি।

বিবৃতি আরও বলা হয়েছে, চুক্তি না হলেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সার্ভিস নেওয়া বন্ধ করছে না বোর্ড। তার ব্যস্ত সূচির বাইরে দেশের মাটিতে অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে আম্পায়ারিংয়ের দায়িত্বে রাখা হবে।

সম্প্রতি চুক্তি শেষ হওয়ার পর ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজেও বিসিবির অধীনে একই প্রক্রিয়ায় ম্যাচ পরিচালনা করেছেন সৈকত।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission