ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’ বাতিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’ বাতিল। ছবি: এএফপি

আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে লা লিগার ২০২৬-২৭ মৌসুম। নতুন মৌসুম শুরুর আগে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ভিনিসিয়ুস আইন’ বাতিল করার সিদ্ধান নিয়েছে লা লিগা কতৃপক্ষ।

‘ভিনিসিয়ুস আইন’ অনুযায়ী, ম্যাচের মধ্যে কোনো খেলোয়াড় তর্ক বা কথা বলার সময় মুখ ঢেকে রাখলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানোর বিধান রাখা হয়েছিল, যাতে খেলোয়াড়রা মুখ লুকিয়ে কাউকে বর্ণবাদী বা আপত্তিকর গালি দিতে না পারে।

তবে আস্তুরিয়াসের লাস কালদাসে অনুষ্ঠিত রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে প্রথম বিভাগ ও ভিএআর রেফারিরা বিশদ আলোচনার পর এই নিয়ম বাতিলের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

আইনটি বাতিল করার মূল কারণ ব্যাখ্যা করে সংশ্লিষ্টরা জানান, গোলকিপার বা আউটফিল্ড খেলোয়াড়রা সবসময় কাউকে অপমান করার উদ্দেশ্যে মুখ ঢাকেন না। বর্তমানে কৌশলগত বিষয় নিয়ে সতীর্থদের সঙ্গে আলোচনা বা কোনো পজিশন নিয়ে কথা বলার সময় মুখ ঢেকে রাখার একটি অভ্যাসে পরিণত হয়েছে। স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র মুখ ঢাকার কারণে একটি দলকে ১০ জনের দলে পরিণত করাটা অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ।

স্প্যানিশ গোলকিপার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রান সোতো স্প্যানিশ দৈনিক এএসকে বলেছেন, কোনো সুনির্দিষ্ট বা চূড়ান্ত প্রমাণ ছাড়া কোনো দল থেকে একজন খেলোয়াড়কে বের করে দেওয়া ঠিক নয়...। আমাদের দেখতে হবে এ ধরনের আচরণ বন্ধে আমরা এই উপায়ে যাব, নাকি অন্য কোনো পথ বের করব।’ তিনি নিশ্চিত করেন, ইউয়েফার নির্দেশিকা অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ভিনিসিয়ুস আইন’ বাতিলের পাশাপাশি সময় অপচয় বন্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে লা লিগা।
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের কাছে তারা অনুরোধ জানিয়েছে, কোনো গোলরক্ষক যদি ভুয়া চোটের নাটক করে অযথা সময় নষ্ট করে, তবে রেফারি যেন শাস্তি হিসেবে তাকে বা তার দলকে সাময়িকভাবে ১ মিনিটের জন্য ১০ জনের দলে পরিণত করার ক্ষমতা পান।

এ ছাড়া স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আসরে দেখা যাওয়া বেশ কিছু আধুনিক নিয়মও এবারের লা লিগায় দেখা যাবে। যার মধ্যে রয়েছে— থ্রো-ইনের জন্য কাউন্টডাউন ক্লক ব্যবহার, খেলোয়াড় পরিবর্তনের সময়সীমা সর্বোচ্চ ১০ সেকেন্ড নির্ধারণ করা এবং মাঠে চিকিৎসা নেওয়া খেলোয়াড়কে অন্তত ১ মিনিট মাঠের বাইরে রাখা।

ভিএআর ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নীতি অনুসরণের বার্তা দিয়েছে উয়েফা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি কেবল স্পষ্ট ও গুরুতর ভুল সংশোধনের জন্য হস্তক্ষেপ করবে। অর্থাৎ যখন রেফারির সিদ্ধান্ত পরিষ্কারভাবে ভুল হবে বা রেফারি কোনো স্পষ্ট অপরাধ চোখ এড়িয়ে যাবেন, কেবল তখনই এটি কার্যকর হবে।

ভিএআরের উদ্দেশ্য ম্যাচ নতুন করে পরিচালনা করা নয়, বরং রেফারিকে সহায়তা করা—কেননা মূল সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দুতে রেফারিকেই থাকতে হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনার দায়িত্বে চারু শর্মা। নিলামের ফাঁকে তিনি জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলেই কীভাবে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি থ্রি ট্রফির নিলাম / আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিতে কঠিন লড়াই করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
ডি থ্রি ট্রফির নিলামের মাঝেই বিগ ব্যাশ দল পেলেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর তাকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন এই কাটার মাস্টার। 
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে গুরুত্ব হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ডমেস্টিক থ্রির।  টুর্নামেন্টের আগে সোমবার (২৬ অক্টোবর) শেরাটনে অনুষ্ঠিত হচ্ছে নিলাম।  পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার। যেখান থেকে নিজেদের স্কোয়াড বাছাই করবে দলগুলো। ৬ দলের স্কোয়াড: ফরচুন গ্রুপ— তাওহীদ হৃদয়, ওয়ালটন— মেহেদী হাসান মিরাজ, এইস ব্লু স্টার— নুরুল হাসান সোহান, সেভেন রিংস সিমেন্ট— মুশফিকুর রহিম, একমি গ্রুপ— মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেন ব্যাংক— নাইম শেখ, আরটিভি/এসএস
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
দরকষাকষির অবসান, রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির
রিয়াল মাদ্রিদের নাম মুছে ফেললেন ভিনিসিয়ুস, ঘটনা কী