ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন অভিযোগের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফায় দায়িত্ব পালনের সময় এক নারী সহকর্মীর সঙ্গে কথিত ব্যক্তিগত সম্পর্ক এবং ওই নারীকে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিব থাকাকালে সংস্থাটির এক বিবাহিত নারী কর্মকর্তার সঙ্গে ইনফান্তিনোর কথিত সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, ওই সম্পর্ক চলাকালে ওই নারী কর্মকর্তা পদোন্নতির সুবিধা পান। পরে উয়েফা ছাড়ার সময় তাকে ছয় অঙ্কের অর্থও দেওয়া হয়।

এ ছাড়া স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই কর্মকর্তার এমবিএ করার খরচও উয়েফা বহন করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তার মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ, নীতিমালা লঙ্ঘন কিংবা ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগ কখনো প্রমাণিত হয়নি বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে, সংশ্লিষ্ট নারী কর্মকর্তাকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করেছে উয়েফা। তবে সংস্থাটির দাবি, সে সময়কার নীতিমালা অনুযায়ী ওই অর্থ পরিশোধ বৈধ ছিল। এমবিএ কোর্সের খরচও সেই অর্থের অংশ হিসেবে বহন করা হয়েছিল বলে জানিয়েছে উয়েফা। একই সঙ্গে সংস্থাটি বলেছে, পরবর্তী সময়ে প্রশাসনিক নীতিমালা আরও কঠোর করা হয়েছে।

ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন এই অভিযোগ এমন সময়ে সামনে এলো, যখন বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে রয়েছেন। ওই পরিকল্পনা নিয়ে তার পদত্যাগের দাবিও উঠেছিল। পরে প্রস্তাবটি নিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি।

তবে মরক্কোয় অনুষ্ঠিত ফিফার এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় আপাতত নিজের পদে বহাল রয়েছেন ইনফান্তিনো।

২০০০ সালে উয়েফায় যোগ দেওয়া ইনফান্তিনো ২০০৯ সালে সংস্থাটির মহাসচিবের দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি।

বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হলেও ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা এখনো ফিফার কিছু আয়োজন বয়কটের অবস্থানে রয়েছে। বিপরীতে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন কাফ, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
স্বামীকে হত্যা করে স্ত্রী বললেন হৃদরোগে মৃত্যু, বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক, ঘটনা কী
অবসরের পর মেসিকে যে বার্তা দিলেন ইনফান্তিনো