ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

টনি হেমিংকে নেতৃত্বে রেখে বিসিবির নতুন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
টনি হেমিং। ছবি: সংগৃহীত

প্রথমবার কিউরেটরদের জন্য লেভেল-১ কোর্স করতে যাচ্ছে বিসিবি। এই কোর্স পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। দুই ভাগে হবে এই কোর্স, শুরুতে চট্টগ্রামে হবে দুই দিনব্যাপী কর্মশালা। পরে ঢাকাতে হবে দুই দিনের কর্মশালা।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতি বলা হয়েছে, বিসিবির গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।

আরও পড়ুন

চট্টগ্রাম কর্মশালার ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ১১ থেকে ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। অংশগ্রহণ করবে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার গ্রাউন্ড স্টাফের ৩০ জন।

ঢাকা কর্মশালার ভেন্যু শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। ২৩–২৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ড স্টাফের ৪০ জন এতে অংশ নেবেন।

বিসিবি আরও জানায়, কোর্সটির উদ্দেশ্য হলো গ্রাউন্ড স্টাফদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও শক্তিশালী করা এবং দেশের ক্রিকেট ভেন্যুগুলোর রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করে আরও ভালো ঘরোয়া ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়তা করা। যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তারা বিসিবির পক্ষ থেকে একটি সনদ পাবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনার দায়িত্বে চারু শর্মা। নিলামের ফাঁকে তিনি জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলেই কীভাবে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি থ্রি ট্রফির নিলাম / আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিতে কঠিন লড়াই করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
ডি থ্রি ট্রফির নিলামের মাঝেই বিগ ব্যাশ দল পেলেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর তাকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন এই কাটার মাস্টার। 
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে গুরুত্ব হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ডমেস্টিক থ্রির।  টুর্নামেন্টের আগে সোমবার (২৬ অক্টোবর) শেরাটনে অনুষ্ঠিত হচ্ছে নিলাম।  পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার। যেখান থেকে নিজেদের স্কোয়াড বাছাই করবে দলগুলো। ৬ দলের স্কোয়াড: ফরচুন গ্রুপ— তাওহীদ হৃদয়, ওয়ালটন— মেহেদী হাসান মিরাজ, এইস ব্লু স্টার— নুরুল হাসান সোহান, সেভেন রিংস সিমেন্ট— মুশফিকুর রহিম, একমি গ্রুপ— মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেন ব্যাংক— নাইম শেখ, আরটিভি/এসএস
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আরও পড়ুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই